আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

টিউলিপের নির্বাচনী আসনে আ’লীগ ও বিএনপির নেতাকর্মী!

টিউলিপের নির্বাচনী  আসনে আ’লীগ ও বিএনপির নেতাকর্মী!

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থীদের মধ্যে সবচাইতে আলোচিত নাম হচ্ছে লেবার দলীয় প্রার্থী টিউলিপ সিদ্দিকী। দলীয় নমিনেশন পাওয়ার আগ থেকেই একটি পক্ষ বিরোধীতা করে আসছে। সব বাঁধা অতিক্রম নির্বাচনের দিন পর্যন্তও বিরোধীতা চলছে। ব্রিটেনে যে কয়জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন তাদের প্রায় সকলেই একবাক্যে বাংলাদেশী হিসেবে সমর্থন পেলেও টিউলিপ সিদ্দিকী তা আদায়ে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশী অনেক ভোটার মনে করেন টিউলিপ সিদ্দিকীর জন্য যুক্তরাজ্য আওয়ামীলীগ তথা বাংলাদেশ থেকে এসে অনেক সিনিয়র নেতা ক্যাম্পেইনে যোগ দেয়ার কারনেই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতারা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে বিরোধী করতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন, টিউলিপ হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে, তাদের পরিবারে হাজার হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে। এমন একটি পরিবারের কাউকে ব্রিটিশ রাজনীতিতে প্রবেশ করতে দেয়া যায়না। অপরদিকে আওয়ামী পন্থীদের কথা হচ্ছে টিউলিপ সিদ্দিকী হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনী। তিনি তার যোগ্যতায় লেবার পার্টি থেকে নমিনেশন পেয়েছেন। তিনিও বঙ্গবন্ধুর মত জাতির মুখ উজ্জ্বল করবেন। তাই তাকে সমর্থন সকলের কর্তব্য।
এদিকে আজ সকাল থেকে টিউলিপের পক্ষে বিপক্ষে শত শত আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের প্রচারনা করতে দেখা গেছে। অনেকে তা আবার ফেইসবুকেও আপলোড করেছেন। জানাগেছে অভিনেত্রী গ্ল্যান্ডা জ্যাকশন ১৯৯২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত হ্যাম্পস্টেড এন্ড হাইগেইটের এমপি ছিলেন। বয়সের কারণে মিসেস জ্যাকশন এবার এমপি প্রার্থী হননি। এবারের নির্বাচনে লেবারপাটির প্রায় ২৪ জন বর্তমান এমপি প্রার্থী হননি। কেমডেনের অপর নির্বাচনী আসন হলবর্ন এন্ড সেন্টপ্যানক্রাস আসনের বর্তমান এমপি ফ্র্যাঙ্ক ডবসনও তাদের একজন। ১৯৮৩ সালে এ আসন গঠিত হওয়ার পর থেকেই তিনি এ আসনে লেবার পার্টির এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। বাঙালী অধ্যুষিত এ আসনে বাঙালী বান্ধব ফ্র্যাঙ্ক ডবসনের বদলে কোনো বাঙালী প্রার্থী হবেন এমনটাই আশা করা হয়েছিলো। আর এক্ষেত্রে টিউলিপ সিদ্দিক এবং নাসিম আলী এমবিইর নাম শোনা যাচ্ছিলো। কেমডেন কাউন্সিলে ইতোমধ্যেই দুজনে দুটি ইতহাস গড়েছেন। টিউলিপ হলেন কেমডেন কাউন্সিলে প্রথম বাঙালী মহিলা কাউন্সিলর। ২০১০ সালের মে মাসের নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৪ সালের ২২শে মে পর্যন্ত রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের জুলাই মাসে দলের এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পাবার আগ পর্যন্ত কাউন্সিলের কালচারাল লিড মেম্বার ছিলেন তিনি। টিউলিপ এবার বৃটিশ পার্লামেন্টে গ্লান্ডা জেকশনের স্থানটি টিউলিপ দখল করে নিবেন এমনটা নিশ্চিত করতে চাইছেন তার সমর্থকরা। ব্যাপারটি নিশ্চিত করবেন ভোটাররা। আর জানা যাবে আজ রাতেই ।


শেয়ার করুন

পাঠকের মতামত