আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ব্রিটেনে ৯০ শতাংশ নারী যৌন অত্যাচারের শিকার

ব্রিটেনে ৯০ শতাংশ নারী যৌন অত্যাচারের শিকার

ব্রিটেনে ৯০ শতাংশ নারীই রাস্তায় যৌন হয়রানির শিকার হয়ে থাকেন। দেশটির প্রতি দশজন নারীর মধ্যে নয়জনই ১১ থেকে ১৭ বছর বয়সের মধ্যে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় ও যৌন নির্যাতনবিরোধী সংগঠন হল্লাব্যাক পরিচালিত ‘দ্য কর্নেল ইন্টারন্যাশনাল সার্ভে অন স্ট্রিট হ্যারাজমেন্ট’ শীর্ষক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে ব্রিটেন ছাড়াও বিশ্বের ২২ টি দেশে রাস্তায় যৌন হয়রানির চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৯০ ভাগ ব্রিটিশ নারীই জানিয়েছেন তারা ১১ থেকে ১৭ বছর বয়সের মধ্যে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন। আর এই সংখ্যা যৌন হয়রানির আর্ন্তজাতিক যে হার রয়েছে তার চেয়ে গড়ে ৮৪ শতাংশ বেশি।
জরিপে অংশ নেয়া আট থেকে ৮৭ শতাংশ ব্রিটিশ নারী জানিয়েছেন, ভ্রমণের সময় যৌন হয়রানির কারণে তারা তাদের গাড়ির রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। একই কারণে রাস্তা পরিবর্তনে বাধ্য হয়েছেন ৭২ শতাংশ আমেরিকান নারী। ৬৭ শতাংশ ব্রিটিশ নারী জানিয়েছেন, যৌন হয়রানির কারণে তারা তাদের পোশাক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। দক্ষিণ আফ্রিকায় একই ঘটনা ঘটেছে ৮০ শতাংশ নারীর বেলায়। এছাড়া বেশ কিছু সংখ্যক জানিয়েছেন যৌন হয়রানির কারণে তারা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন অথবা তাদের চাকরিচ্যুত করা হয়েছিল। আর ৮০ শতাংশ ভারতীয় নারী জানিয়েছেন, যৌন হয়রানির ভয়ে তারা রাতে রাস্তায় বের হতে চান না।


১৬ হাজার নারীর ওপর পরিচালিত ওই জরিপে দেখা গেছে , বেশিরভাগ নারীই বয়ঃসন্ধিকালে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন। এরা যানবাহনে অশ্রাব্য ভাষা এবং শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হন। ২২টি দেশের পঞ্চাশ ভাগেরও বেশি নারী জানিয়েছেন, তারা শরীরে হাত বুলানো বা জড়িয়ে ধরার মত ঘটনার সম্মুখীন হয়েছেন।
হল্লাব্যাকের নির্বাহী পরিচালক দেবযানী রায় জানান, মানুষ এটা স্বীকার করতে চায় না যে, কিশোরী অবস্থায় মেয়েরা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। তবে তারা ধীরে ধীরে যখন বয়ঃপ্রাপ্ত হয়, তখন ওইসব ঘটনা তাদের মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি একটি বৈশ্বিক সমস্যা।


শেয়ার করুন

পাঠকের মতামত