আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

বিএনপির বিক্ষোভে যেভাবে লন্ডনে পৌঁছেন প্রধানমন্ত্রী

বিএনপির বিক্ষোভে যেভাবে লন্ডনে পৌঁছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা কে ঝাড়ু দেখালো প্রবাসীরা

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় যুক্তরাজ্য বিএনপির  ও কালো পতাকা প্রদর্শনের মধ্যেই উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয় প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী জানান, হিথ্রো বিমান বন্দরে প্রথমে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে লন্ডনে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের সিনিয়র কর্মকর্তারা।

পরে যুক্তরাজ্য ভিত্তিক আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অনেক বাংলাদেশি প্রবাসী বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত ও শুভেচ্ছা জানান।

লন্ডন যাত্রাকালে প্রধানমন্ত্রী যাত্রী লাউঞ্জে যান এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের ভালো-মন্দের খোঁজ খবর নেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সম্প্রতি ভারতের সঙ্গে সম্পাদিত স্থল সীমান্ত চুক্তি পাশসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি স্বরূপ আগামী ১৪ জুন যুক্তরাজ্য বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার কথা রয়েছে। এছাড়াও এই ৬ দিনের সফরে থাকাকালীন লন্ডনে অবস্থানকালে বোন শেখ রেহেনা এবং ভাগ্নী টিউলিপ সিদ্দিকীর সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন বলে জানা গেছে ।

আগামী ১৮ জুন সকালে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

এদিকে লন্ডন ভিত্তিক বাংলা অনলাইনভিত্তিক পত্রিকাগুলোর খবরে বলা হয়- ছয় দিনের যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা  শুক্রবার দুপুর ৩.৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন। 


বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারন সম্পাদক সাজিদুর রহমান ফারুক, সহ-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তরুণ লীগের নেতাকর্মীরা।

 অন্যদিকে শেখ হাসিনার যুক্তরাজ্য সফর প্রতিহত ঘোষণার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর গাড়ীর বহর বিমানবন্দর থেকে হোটেলে যাত্রা পথে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদের নেতৃত্বে বিএনপির ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় মাথায় কালো কাপড় বাঁধা বিক্ষোভকারীদের হাতে ছিল নানা দাবি সম্বলিত রঙবেরঙগের ব্যানার-ফ্যাষ্টুন ও প্ল্যাকার্ড।


শেয়ার করুন

পাঠকের মতামত