আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ব্রিটেনে করোনায় মৃত্যুর সব দায় কাঁধে নিলেন প্রধানমন্ত্রী

ব্রিটেনে করোনায় মৃত্যুর সব দায় কাঁধে নিলেন প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কে কাঁপছে ব্রিটেন। গত মঙ্গলবার মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার পরে শোক প্রকাশ করে সমস্ত মৃত্যু ও অন্যান্য বিপর্যয়ের দায় স্বীকার করে নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর : সাউথ চায়না মর্নিং পোস্টের।

মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩১ জনের মৃত্যু হয় ব্রিটেনে। ফলে কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬২ জন।
ডাউনিং স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে করোনার এই মৃত্যুর মিছিলের সব দায়ভার নিজেই নেন বরিস জনসন। তার কথায়, যে সমস্ত প্রাণ ঝরে গেল, তার প্রত্যেকটির জন্য আমি গভীর ভাবে মর্মাহত। অবশ্যই একজন প্রধানমন্ত্রী হিসেবে সবকিছুর পূর্ণ দায়ভার আমি নিচ্ছি।

সাংবাদিক সম্মেলনে কার্যতই হতাশ দেখাচ্ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। তাকে বলতে শোনা যায়, এই ভয়ংকর পরিসংখ্যানের হিসাব করা সত্যিই দুঃখজনক। মৃতদের দেখতে আত্মীয়রা আসতে পারছেন না। একবার বিদায় জানানোর সুযোগও পাচ্ছেন না তারা। আমরা এই পরিস্থিতিতে সবাই একসঙ্গে মিলে লড়াই করতে পারি। যতটা সম্ভব বাড়িতে থেকে ও ভ্যাকসিন নিয়ে ভাইরাসটাকে হারানোর চেষ্টা করা দরকার।

কয়েকদিন আগেই বরিস দাবি করেছিলেন, গবেষণায় যতটুকু দেখা গেছে, তা থেকে মনে করা হচ্ছে করোনার এই নয়া স্ট্রেন আগের স্ট্রেনের থেকে অনেক বেশি প্রাণঘাতী। কেবল দ্রুত ছড়ানোই নয়, তার পাশাপাশি লন্ডন ও দক্ষিণপূর্ব ব্রিটেনে প্রথম দেখা মেলা এই স্ট্রেন থেকে মৃত্যুর হারও বেশি। এই ব্যাপারে বেশ কিছু প্রমাণ মিলেছে।

তবে আশাবাদী ইংল্যান্ডের মুখ্য মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইট্টি। তার আশা, আগামী দুই সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সংক্রমণ কমবে। কেবল আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন লকডাউনের নিষেধাজ্ঞাকে কোনো রকম অবহেলা না করি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

শেয়ার করুন

পাঠকের মতামত