আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ইঞ্জেকশনের মাধ্যমে নিজ দেহে করোনাভাইরাস ঢোকাতে চেয়েছিলেন জনসন

ইঞ্জেকশনের মাধ্যমে নিজ দেহে করোনাভাইরাস ঢোকাতে চেয়েছিলেন জনসন

ক্যামেরার সামনেই নিজের দেহে ইঞ্জেকশনের মাধ্যমে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রবেশ করাতে চেয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে এই অদ্ভুত তথ্য প্রকাশ করলেন বরিস জনসনের একসময়ের শীর্ষস্থানীয় সহযোগী ডমিনিক কামিংস। শুধু তাই নয়, সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় তিনি অভিযোগ করেছেন, ব্রিটেনে যখন করোনাভাইরাসের প্রথম তরঙ্গ আঘাত হেনেছিল, সেইসময় এই মহামারি রোধে বলতে গেলে প্রধানমন্ত্রী জনসন কোনও কাজই করেননি।

কিন্তু, নিজের দেহে কেন করোনাভাইরাস ইনজেক্ট করতে চেয়েছিলেন তিনি? কামিংসের দাবি, শুরুতে করোনা মহামারিকে গুরুত্বই দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি মনে করতেন এটা সোয়াইন ফ্লুর মতোই আরও একটি সাধারণ জ্বর। করোনা সংক্রান্ত বৈঠকে সরকারি কর্মকর্তাদের তিনি তাই-ই বলতেন। সেইসঙ্গে একবার তিনি বলেছিলেন, করোনা নিয়ে চিন্তার কিছু নেই। এমনকি, সকলকে এই বার্তা দিতে জনসন, সরাসরি টিভি সম্প্রচারে ব্রিটিশ চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটিকে দিয়ে নিজের শরীরে করোনাভাইরাস ইনজেক্ট করতে অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিতেও চেয়েছিলেন। করোনার বিপদ নিয়ে এতটাই অবিশ্বাসী ছিলেন তিনি।

কামিংসের মতে, করোনা কতখানি ভয়ংকর, তা বরিস জনসন প্রথম উপলব্ধি করেছিলেন ২০২০ সালের এপ্রিল মাসে। ওই সময় তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথমে হোম আইসোলেশনে থাকলেও পরে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। করোনা থেকে সুস্থ হওয়ার পরই তিনি ব্রিটেনে মহামারি রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছিলেন। কিন্তু, এর মধ্যে তার অবিশ্বাসের খেসারত দিতে হয়েছিল বহু মানুষকে। করোনায় এখন পর্যন্ত যুক্তরাজ্যে ১ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে পঞ্চম স্থানে আছে দেশটি।

আর, করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ ঘিরে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের পর দারুণ রাজনৈতিক চাপে পড়েছেন বরিস জনসনও। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ, ২০২০ সালের গোড়ায় চীন থেকে যখন সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছিল, সেইসময় করোনা মহামারি রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বড্ড দেরি করেছিলেন তিনি। এখন প্রাক্তন সহযোগী ফাঁস করলেন, করোনার বিপদ তিনি বুঝতেই পারেননি, বিশ্বাসই করতে চাননি এটা কোনও সাধারণ রোগ নয়।

অথচ এই ডমিনিক কামিংসই ২০১৮ সালে জনসনের হয়ে যুক্তরাজ্যজুড়ে ব্রেক্সিট প্রচার চালিয়েছিলেন। সেই প্রচারই ২০১৯ সালের নির্বাচনে দারুণ জয় এনে দিয়েছিল বরিস জনসনকে। ২০২০ সালের শেষে অবশ্য জনসনের সঙ্গে তার ঘনিষ্ঠতার অবসান ঘটে। সরকারি দায়িত্ব ছেড়ে দেন তিনি। এরপর থেকে কামিংস বারবারই করোনা ঠেকাতে জনসনের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত