আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাজিদ জাভেদ

যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাজিদ জাভেদ

যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভেদ দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিতর্কের জেরে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার রাতে সাজিদ জাভেদকে নিয়োগ দেন।

গত বছর নিজের রাজনৈতিক উপদেষ্টাকে পদচ্যুত করতে প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি না মানার জেরে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি।

এর আগে ব্রিটেনে করোনা সংক্রমণরোধী সতর্কতামূলক ব্যবস্থা চালু থাকার মধ্যেই ম্যাট হ্যানকক নিজের সহকর্মীকে জড়িয়ে ধরার ও চুমু খাবার ছবি প্রকাশিত হলে তুমুল সমালোচনা শুরু হয়।

সমালোচনার জেরে শনিবার পদত্যাগ করেন ম্যাট হ্যানকক। প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেয়া পদত্যাগপত্রে তিনি ক্ষমা চেয়ে বলেন, 'মহামারীর মধ্যে ত্যাগ স্বীকার করা মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সংক্রমণ রোধের নির্দেশনা আমি ভাঙার মাধ্যমে আমরা তাদের মাথা নিচু করে দিয়েছি।'

অপরদিকে হ্যানককের পদত্যাগপত্র গ্রহণ করে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী জনসন।

তিনি বলেন, 'আপনার সমর্থনে আমি কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি জনসেবায় আপনার ভূমিকা আরো বহুদূর যাবে।'

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত