আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

ফিরে এসেছে লন্ডনে হারিয়ে যাওয়া বাংলাদেশী হাফিজা

ফিরে এসেছে লন্ডনে হারিয়ে যাওয়া বাংলাদেশী হাফিজা

চার দিন নিখোঁজ থাকার পর খুঁজে পাওয়া গেছে লন্ডনে হারিয়ে যাওয়া বাংলাদেশী বংশোদ্ভুত হাফিজাকে। সোমবার রাত ১১.৩০ মিনিটের দিকে বাসায় ফিরেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে তার বড় বোন জয়নব এই খবর নিশ্চিত করেছেন। পরে বিবিসিসহ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাফিজার ফিরে আসার খবর।

লন্ডনের নিউহামের সেন্ট্রাল পার্ক রোডের বাসিন্দা ১৪ বছরের স্কুল ছাত্রী হাফিজা নিখোঁজ হয় গত ৭ অক্টোবর। স্ট্রাাটফোর্ডের সারা বোনেল গার্লস স্কুলের ইয়ার টেনের শিক্ষার্থী তিনি। ওই দিন স্কুল থেকে বাসায় না ফিরলে তার পরিবার চারদিকে খুজঁতে থাকে। বাংলাদেশী কমিউনিটিসহ সারা দেশে ছড়িয়ে পড়ে তার হারিয়ে যাওয়ার খবর।

তার পরিবার পুলিশকে জানালে সবাই মিলে খুঁজতে থাকে ব্রিটিশ বাংলাদেশী তরুণী হাফিজাকে। শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম, হোয়াটসআপ, ফেসবুক ইত্যাদিতে হাজার হাজার পোষ্ট শেয়ারের মাধ্যমে মানুষের সহায়তা চাওয়া হয়। পরে টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামের বিভিন্ন রাস্তার গাছ, পিলার, বাসস্টপে ছড়িয়ে দেয়া হয় হাফিজার ছবিসহ হারিয়ে যাওয়ার পোষ্টার। পোস্টারে আবেদন করা হয়, কেউ যদি হাফিজাকে খুঁজে পান তাহলে যেন অবশ্যই পুলিশ অথবা পরিবারের সাথে যোগাযোগ করেন।

হাফিজার নিরাপদ ফিরে আসায় লন্ডনে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। কমিউনিটির বিভিন্ন পর্যায় থেকে এই সংবাদটির পর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সৃষ্টিকর্তার কাছে। সবার একটাই প্রত্যাশা ছিল হাফিজার নিরাপদ ফিরে আসার জন্য। সোমবার রাতে হাফিজা ফিরে এলে পরিবার থেকে একটি ম্যাসেজ বিভিন্ন হোয়াটসআপ গ্রুপে জানিয়ে দেয়া হয়। সেখানে তারা বলেন, এই মুহূর্তে হাফিজা নিরাপদে বাড়ি ফিরেছে এটাই সবচেয়ে বড় স্বস্তির। এর বাইরে আপাতত আর কোনো তথ্য তারা বলতে পারছেন না।

এদিকে হাফিজা নিখোঁজের পর থেকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের নিউহ্যাম শাখা বেশ দায়িত্বশীলতার সাথে হাফিজাকে খুঁজে গেছে। তারাও সচেষ্ট ছিলো হাফিজা যেহেতু কিশোরী তাই তাকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার ভোর রাতের দিকে টুইট কওে জানায়- ‘ভালো খবর, হাফিজাকে খুঁজে পাওয়া গেছে এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। সবাইকে বিশেষ ধন্যবাদ যারা হাফিজার নিখোঁজ সংবাদ শেয়ার করেছেন। সবার প্রতি শুভকামনা।’

এদিকে হাফিজা চার দিন কোথায় ছিল, কিভাবে ছিল, কিভাবে উদ্ধার হয়েছে- তার কোনো তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ। তবে বড় বোন জয়নব, হাফিজাকে খুঁজে পেতে ব্যাপক প্রচারণার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু জানাতে পারছি না। কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, হাফিজাকে খুঁজে পেতে সহায়তার জন্য। যারা পোস্টার লাগিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। তিনি তার বোনের জন্য দোয়া কামনা করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত