আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাজ্য

৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাজ্য

যুক্তরাজ্যে আঘাত হেনেছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস। ঝড়ের তাণ্ডবে অন্তত দুই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ের কবলে পড়ে প্রাণ গেছে একজনের। আহত হয়েছেন বেশ কজন।

বিবিসির খবরে বলা হয়, ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্য জুড়ে লাখ লাখ মানুষকে আগেই ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরেও ইংল্যান্ডের উইল্টশায়ারে একটি গাছ উপড়ে গাড়ির ওপর পড়ে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডে একজন মারা গেছেন।

ঘূণিঝড় ইউনিস কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বেগে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে।

খবরে বলা হয়, এ হিসেবে ১৯৭৯ সালের পর এটা যুক্তরাজ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানা ঝড়। সেবার ঘণ্টায় ১১৮ মাইল বাতাসের বেগ নিয়ে কর্নওয়ালের গোয়েন্যাপ হেডে আঘাত হেনেছিল ঝড়।

শুক্রবার ঝড়ের মধ্যে আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টিতে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া, টেমস ভ্যালিতে তীব্র গতির বাতাসের ধাক্কায় ছাদ থেকে উড়ে আসা বস্তুর আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুইটি আলাদা জায়গায় বাতাসে উড়ে আসা বস্তুর আঘাতে দুই ব্যক্তি আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনেক জায়গায় রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে বা অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেল কোম্পানি এ সময় জনগণকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। ঝড়ের কারণে চারশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিসটলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঝড়ের কবলে পড়লো যুক্তরাজ্য; দিনকয়েক আগেই ঝড় ডাডলি স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের অনেক এলাকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ফেলে গিয়েছে কয়েক হাজার ঘর বাড়ি।

বিবিসি ওয়েদারে বলা হয়, ঝড় ইউনিস খুব সম্ভবত গত তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হতে যাচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত