আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

সিটি অব লন্ডের কাউন্সিলম্যান হলেন সুনামগঞ্জের শাহনান বখত

সিটি অব লন্ডের কাউন্সিলম্যান হলেন সুনামগঞ্জের শাহনান বখত

যুক্তরাজ্যের সিটি অব লন্ডন করপোরেশন নির্বাচন গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে দ্বিতীয় বাঙালি হিসেবে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন বৃহত্তর সিলেটের কৃতিসন্তান শাহনান বখত (৩৯)। যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা শাহনান বখতের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ পৌরশহরের আরপিননগর এলাকায়।

শাহনান বখতের বাবা যুক্তরাজ্যপ্রবাসী শাহাগীর বখত ফারুক গণমাধ্যমকে জানান, ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি অব লন্ডন করপোরেশনের নীতিনির্ধারক হিসেবে কাজ করেন কাউন্সিলম্যানরা। শাহনান বখত এই পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। চার বছর আগে প্রথমবার এক বাঙালি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

শাহনান বখতের ওয়ার্ড হচ্ছে ব্রড স্ট্রিট। তিনি সেখানকার ইনভেস্টমেন্ট ব্যাংকের একজন ভাইস চেয়ারম্যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহনানের বাবা শাহাগীর বখত সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক। তিনি ১৯৭৩ সালে যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির মনোনয়ন নিয়ে তিনি দুইবার পার্লামেন্ট নির্বাচন করেছেন। তিনি ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে প্রধান উপদেষ্টা। লন্ডন সিটি করপোরেশন থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় শাহাগীর বখত, তাঁর স্ত্রী শেরিনা বেগম, ছেলে শাহনান বখত ও জেইন বখত ‘ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন খেতাব’ পেয়েছেন।

সুনামগঞ্জের তাঁদের পরিবারটি ‘বখত পরিবার’ হিসেবে পরিচিত। শাহনান বখতের চাচা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত মুহিত। তাঁর আরও দুই চাচা প্রয়াত মনোয়ার বখত নেক ও আয়ুব বখত জগলুল সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাঁর আরেক চাচা নাদের বখত সুনামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত