আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

এবারের মতো পার পেয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এবারের মতো পার পেয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা ভোটে জিতে গেছেন। ফলে প্রধানমন্ত্রী পদে থাকছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বরিস জনসন প্রধানমন্ত্রী থাকবেন কি না, এ বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। এ ভোটে বরিসের পক্ষে ২১১ ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে ১৪৮ ভোট। ভোট গণনা শেষে রাতে কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির সভাপতি স্যার গ্রাহাম ব্রেডি এই ভোটের ফলাফল ঘোষণা করেন।

গত বছর করোনা মহামারির সময় লন্ডনে যখন কঠোর বিধিনিষেধ চলছিল তখন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন বরিস জনসন। তখন তাঁর পদত্যাগ দাবি করেন অনেকে। এমনকি তাঁর নিজ দলের সংসদ সদস্যরাও ক্ষুব্ধ হন।

এ ছাড়া গত বছর সারা দেশে যখন প্রিন্স ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল, তখন ডাউনিং স্ট্রিটে তিনি পার্টির আয়োজন করেছিলেন। জমকালো ওই পার্টির আয়োজন করা হয়েছিল বরিসের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে। পরে অবশ্য এ ঘটনার জন্য ব্রিটিশ রানির কাছে ক্ষমা চেয়েছেন বরিস জনসন। তাঁকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে তাঁকে।

এ সব ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটের মুখে পড়েন বরিস জনসন।

কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের কাজ করে থাকে দলটির ‘১৯২২ কমিটি’। এই কমিটির কাছে দলের ১৫ শতাংশ সংসদ সদস্য যদি চিঠি দিয়ে দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, তাহলে তা অনাস্থা ভোটে গড়ায়। এর আগে নিজ দল কনজারভেটিভ পার্টির ৫৪ আইনপ্রণেতা বরিসের বিদায় চেয়ে চিঠি দিয়েছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত