আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

খালেদা জিয়াকে পাশে বসিয়ে গাড়ি চালালেন তারেক রহমান

খালেদা জিয়াকে পাশে বসিয়ে গাড়ি চালালেন তারেক রহমান


চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে
সময় কাটাতে লন্ডনে পৌঁছেছেন
বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট
নেতা বেগম খালেদা জিয়া। আজ বুধবার
স্থানীয় সময় সকাল ৭টায় তিনি
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে
হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এ সময়
তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক
রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপির
নেতাকর্মীরা। পরে মাকে পাশের
সিটে বসিয়ে গাড়ি চালান তারেক
জিয়া। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া
সরাসরি তারেক রহমানের বাসায় গিয়ে
সকালের নাস্তা করে বিকালে হয়তো
ক্যানারি ওয়ার্ফে রেডিসন হোটেলে
উঠবেন। এয়ারপোর্ট থেকে বের হয়ে
তারেক রহমানই মা বেগম জিয়াকে
ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে
যান। গোলাপি শাড়ি পরিহিত বেগম
জিয়াকে এ সময় খুব উচ্ছ্বসিত
দেখাচ্ছিল।
খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক
রহমানের সাক্ষাতের সময় এক আবেগঘন
পরিবেশের সৃষ্টি হয়। ছেলেকে জড়িয়ে
ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন খালেদা
জিয়া। পবিত্র ঈদুল আজহা লন্ডনেই
উদযাপন করবেন বিএনপি প্রধান। এটিই
বিদেশের মাটিতে পরিবারের সদস্যদের
নিয়ে খালেদা জিয়ার প্রথম ঈদ।
দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ
উদযাপন করছেন তিনি। সেখানে
ইতিমধ্যেই খালেদা জিয়ার ছোট ছেলে
মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী
শর্মিলা, দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া
লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান
করছেন। সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন
সফরকে ঘিরে সেখানে বিএনপি
নেতাকর্মীদের মধ্যে মিলনমেলা
অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কোনো কোনো
নেতা লন্ডনে অবস্থানও করছেন।
সর্বস্তরের নেতাকর্মীর চোখ এখন
সেখানেই।
জানা গেছে, খালেদা জিয়ার লন্ডন
সফরের পর দলের মধ্যে পুরোদমে শুদ্ধি
অভিযান শুরু হবে। নেতাকর্মীরা বলছেন,
লন্ডন সফরের পর বিএনপির রাজনীতির
নতুন মোড় ঘুরবে। কেন্দ্র থেকে তৃণমূল
বিএনপি নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন
আসবে। দুই সপ্তাহ লন্ডন সফর শেষে বেগম
জিয়া দেশে ফিরবেন বলে জানা
গেছে। সেখানে প্রবাসী
বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা
বিনিময় ছাড়াও ব্রিটেন সরকারের
উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার
বৈঠকের কথা রয়েছে। উল্লেখ্য, চোখের
চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল
রাত সাড়ে ৯টায় এমিরেটস
এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা
ছাড়েন তিনি। তবে চিকিৎসাকে
কেন্দ্র করে তার এ সফর হলেও এটি
রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে
বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

পাঠকের মতামত