আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

লন্ডনে খালেদা ও আশরাফ বৈঠকের সম্ভাবনা কই

লন্ডনে খালেদা ও আশরাফ বৈঠকের সম্ভাবনা কই

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
জিয়া চোখের চিকিৎসা করানোর জন্য
এবং আরো কিছু কারণে লন্ডন সফরে
রয়েছেন। সেখানে খালেদা জিয়া তার
বড় ছেল তারেক রহমান ও দুই ছেলের
স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদুল আযহা
কাটিয়ে দেশে ফিরবেন বলে জানা
গেছে।
অপরদিকে আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ
আশরাফুল ইসলাম লন্ডনে গিয়েছেন।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়
তিনি লন্ডন পৌঁছান। জানা গেছে,
লন্ডনে অবস্থানরত স্ত্রী-কন্যার সঙ্গে
সময় কাটাতেই তিনি সেখানে গেছেন।
সেখানে তিনি পরিবারের সদস্যদের
সঙ্গে ঈদ পালন করবেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়া আগেই লন্ডনে অবস্থান করায়
এবং গতকাল আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে
যাওয়ায় রাজনৈতিক মহলে তাদের
মধ্যে এক বৈঠক হবে বলে গুঞ্জন শুরু
হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক
পরিস্থিতি নিয়ে খালেদা জিয়া এবং
সৈয়দ আশরাফের মধ্যে এ বৈঠকের
গুঞ্জন শোনা যাচ্ছিল।তবে এ বিষয়টি
ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন
আওয়ামী লীগ ও বিএনপি নেতারা।
বৈঠক হবে কিনা জানতে চাইলে
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক
মাহবুব-উল-আলম হানিফ বিডি
টুয়েন্টিফোর লাইভকে বলেন, এটা
সম্পূর্ণ ভিত্তিহীন, এ বৈঠকের কোন
ভিত্তিই নেই। সৈয়দ আশরাফুল ইসলাম
লন্ডন গেছেন কারণ সেখানে তার
পরিবার আছে তাই সেখানে তিনি ঈদ
কাটাবেন তবে বৈঠক হওয়ার বিষয়টি
একদম ভিত্তিহীন বলে উড়িয়ে দেন
তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের
সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন
হুমায়ুন বলেন, খালেদা জিয়া এবং
সৈয়দ আশরাফুল ইসলামের মধ্যে বৈঠক
হবে এমন বিষয়টি সম্পূর্ণ আজগবি।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কোন
সম্ভাবনাই নেই, এটা ভিত্তিহীন।
তেমনি বিএনপির নেতাদের কন্ঠেও
প্রায় একই সুর। জানতে চাইলে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.
জে. (অব.) মাহবুবুর রহমান বিডি
টুয়েন্টিফোর লাইভকে বলেন, এ বিষয়ে
আমাদের তেমন কিছু জানা নেই, তবে
বৈঠক না হওয়ার সম্ভাবনাই বেশি।
বৈঠক হতে পারে না, তবে তাদের
মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় হতে
পারে বলে জানান তিনি।
জানতে চাইলে বিএনপি'র স্থায়ী
কমিটির সদস্য ও সাবেক স্পিকার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিডি
টুয়েন্টিফোর লাইভকে বলেন, তাদের
মাঝে কোন আলোচনার সম্ভাবনা নেই
তবে সৈয়দ আশরাফ ভদ্র, উচ্চ শিক্ষিত
মানুষ- সেক্ষেত্রে তিনি বিএনপি
চেয়ারপারসনের সাথে দেখা করতে
পারেন। তবে এই মুহুর্তে লন্ডনে
বৈঠকের কোন সম্ভাবনা নেই বলেই
জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত