আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

প্রথম ভাষণে যা বললেন ঋষি সুনাক?

প্রথম ভাষণে যা বললেন ঋষি সুনাক?

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিট থেকে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ঋষি সুনাক। ভাষণে সুনাক পূর্বসূরিদের ভুলগুলো শুধরাতে এবং তা নিয়ে কাজ করতে ঐক্যের ডাক দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভাষণে সুনাক বলেন, আমাকে ভুলগুলো ঠিক করার জন্য নিযুক্ত করা হয়েছে। আমি আমার দেশকে ঐক্যবদ্ধ করবো, তা কথার মাধ্যমে না কাজের মাধ্যমে। আমি বুঝতে পেরেছি এই মুহূর্ত আমাদের কত কঠিন সময়।

ভাষণে সুনাক দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেছেন। সুনাক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বরিসের অবিশ্বাস্য অর্জনের কারণে আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো।

এ ছাড়া দেশের গভীর অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন সুনাক। এই নিয়ে ভাষণে তিনি বলেছেন, দেশের অর্থনীতি স্থিতিশীলতা ফিরে আনতে আমাদের কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়েছে।

এক বছরের মধ্যেই দেশটি তিনজনকে প্রধানমন্ত্রী হিসেবে পেল। এর আগে ইতিহাস গড়ে ক্ষমতাসীন পার্টি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন ঋষি সুনাক। এ ছাড়া মাত্র ৪২ বছরের সুনাক হচ্ছেন ২০০ বছরের বেশি সময়ের মধ্যে ব্রিটেনের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।

এর আগে একই বয়সে রবার্ট ব্যাংক্স জেনকিনসন ১৮১২ ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে বসেন। পরবর্তীতে ডেভিড ক্যামেরন ৪৩ বছর বয়সে ২০১০ সালে সবচেয়ে কম বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী আরেক রেকর্ড গড়েন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত