আপডেট :

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

গ্রেট ব্রিটিশ বেক অফ প্রতিযোগিতায় শিরোপা জয়ী নাদিয়া হুসেইন

গ্রেট ব্রিটিশ বেক অফ প্রতিযোগিতায় শিরোপা জয়ী নাদিয়া হুসেইন

বাক্সে ভরে ট্রফিটা লুকিয়ে রেখেছিলাম : নাদিয়া

গ্রেট ব্রিটিশ বেক অফ
প্রতিযোগিতায় শিরোপা জয়ী
নাদিয়া হুসেইন বলেছেন ট্রফিটি
তিনি পেয়েছিলেন কয়েক মাস
আগেই, আর এ কয়েক মাস ধরে তাকে
চরম গোপনীয়তা বজায় রাখতে
হয়েছে।
বুধবার রাতে আয়োজকদের পক্ষ
থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর
বিবিসি ব্রেকফাস্ট শোকে দেয়া
এক সাক্ষাতকারে তিনি জানান
জুনের শেষ দিকেই ট্রফিটি দেয়া হয়
তাকে।
“এরপর কাগজে মুড়ে, সেটি প্রথমকে
একটি বাক্সে রাখি। তারপর সে
বাক্সটি আরেকটি বড় বাক্সে এবং
সেটিও আরেকটু বড় বাক্সে ঢুকিয়ে
রাখি। আর এই বড় বাক্সটি সুটকেসে
ভরে শোবার বিছানা অর্থাৎ খাটের
নীচে রেখে দিয়েছিলাম।”
কেক বানিয়ে এতো বড় পুরষ্কার
লাভকেই জীবনের সবচেয়ে বড় অর্জন
বলে মন্তব্য করেছেন তিন সন্তানের
জননী ৩০ বছর বয়সী নাদিয়া হুসেইন।
বুধবার রাতে যখন টিভিতে দেখানো
হচ্ছিলো প্রতিযোগিতার চূড়ান্ত
পর্বটি, যেখানে নাদিয়াকে
শিরোপা জয়ী ঘোষণা করা হয়।
তিনি এ পর্বটি দেখেছেন বাবা-মা,
ভাই-বোন ও বাচ্চাদের সাথেই।
যদিও নাদিয়া বলছেন বাচ্চাদের
তিনি আগেই শিখিয়েছিলেন যে
কিভাবে বিষয়টি গোপন রাখতে হবে।
তবে তার বাবা-মা কিংবা ভাই বোন
চূড়ান্ত ঘোষণার আগে জানতে
পেরেছিলেন কি-না তা পরিষ্কার
নয়।
এক প্রশ্নের জবাবে নাদিয়া বলেন
তাদের নিজস্ব সংস্কৃতিতে খাওয়ার
পরে মিষ্টান্ন খাওয়ার তেমন একটা
চল নেই।
কিন্তু বড় হয়ে যখন স্কুলে গেলেন তখন
দেখলেন যে খাবারের পরে মিষ্টি
খাওয়া হচ্ছে। তখনই তার ভাবনায়
আসলো মিষ্টান্ন বা আরো সহজ করে
বললে কেক বানানোর বিষয়টি।
পরে হোম ইকনমিক্সের শিক্ষক
বললেন নাদিয়ার কেক সম্পর্কে
বলেছিলেন, “তুমি তো বেশ ভালো
কেক বানাও।”
বাচ্চারা স্কুলে যাওয়ার পর পাওয়া
ফ্রি সময়টিই মূলত নাদিয়া কাজে
লাগাতেন কেক বানানোর জন্যে।
পরে এক পর্যায়ে এই রিয়েলিটি শো-
তে যাওয়ার বিষয়টি মাথায় আসে
তার।
বুধবারের ফাইনাল পর্বে তিনি
বিয়ের অনুষ্ঠানের বড় একটি কেক
তৈরি করেন।
যেটাকে তিনি তার নিজের বিয়ের
গহনা দিয়ে সাজান। নাদিয়া লিডসে
বাস করেন।
রান্না বিষয়ক এই অনুষ্ঠানটি
ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন
অনুষ্ঠানের মধ্যে একটি।
ফাইনাল পর্বটি দেখতে ১ কোটি ৩৪
লক্ষ দর্শক সেদিন টেলিভিশনের
সামনে ছিলেন। এই পর্বটি এখন
পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি
দেখা টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে
একটি।
চূড়ান্ত পর্বে তিনি ইয়ান কামিং
এবং তমাল রায় কে হারান। ত্রিশ
বছর বয়সী নাদিয়া লুটনে জন্ম নেন।
তিন সন্তানের মা নাদিয়া ব্রিটিশ
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের
পছন্দের প্রার্থী ছিলেন।
তিনি বলেন “শোস্টপার হিসেবে
উৎসবের কেক বানাতে বলা হয়েছিল।
যেহেতু আমার বিয়ের সময় কোন কেক
ছিল না তাই আমি চেয়েছিলাম
একটি ভাল, মজার কেক তৈরি করতে।”
এই অনুষ্ঠানের ইতিহাসের নাদিয়া
হলেন ৬ষ্ঠ বারের বিজয়ী।

শেয়ার করুন

পাঠকের মতামত