আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুক্তরাজ্যে ভারী তুষারপাত, স্ট্যানস্টেড বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

যুক্তরাজ্যে ভারী তুষারপাত, স্ট্যানস্টেড বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, কার্ডিফ, লুটন, নর্দাম্পটনসহ বেশ কয়েকটি শহর। তুষারে ঢেকে গেছে পথঘাট। যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানাও হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্যের স্ট্যানস্টেড বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তুষারপাত ও ভারী কুয়াশার কারণে হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরের ফ্লাইটগুলোও বাতিল বা বিলম্বিত করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় সময় গতকাল সোমবার সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য একটি হলুদ সতর্কতা রয়েছে। খারাপ আবহাওয়ায় দ্রুতগতির ট্রেন ছেড়ে যেতে বিলম্বিত হচ্ছে। তুষারের স্তূপে সড়ক পিচ্ছিল হওয়ায় একাধিক মোটরগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। হিথ্রো ও গ্যাটউইকের বিমানবন্দরে রবিবার ৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজগুলো ডি-আইসিং করার কারণে ফ্লাইটগুলো সাময়িক স্থগিত বা বিলম্ব করা হয়। নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে বার্মিংহামের একটি হ্রদ থেকে চারটি শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ভারী তুষারপাতের কারণে বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি বিদ্যুত্ সরবরাহ অব্যাহত রাখতে দুটি কয়লা চালিত বিদ্যুকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত