আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

লন্ডনে বিচারপতি মানিকের উপর হামলা

লন্ডনে বিচারপতি মানিকের উপর হামলা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য
অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম
শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর
লন্ডনে আবারও হামলা চালিয়েছে
অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার পূর্ব লন্ডনের ইয়র্ক হলে
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়
দুর্গোৎসবের নবমী পূজা পরিদর্শন
শেষে বাসায় ফেরার পথে তার ওপর
হামলার চালায়। এসময় বিচারপতি মানিকের
সঙ্গে তার মেয়েও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূজা পরিদর্শন
শেষে ইয়র্ক হল থেকে
বেরিয়ে মেয়েকে নিয়ে রাস্তা
ধরে হাঁটছিলেন বিচারপতি মানিক। এসময়
হঠাৎ অজ্ঞাতপরিচয় ২-৩ জন যুবক
কাছে গিয়ে তিনি বিচারপতি মানিক কিনা
জানতে চান। ওই যুবকদের হঠাৎ এমন
প্রশ্নে উদ্বিগ্ন হয়ে বিচারপতি মানিক
দ্রুত রাস্তার অপর পাশে চলে গিয়ে
পুলিশে মোবাইল করেন। তবে,
রাস্তা পার হওয়ার সময় ওই যুবকরা তাকে
কয়েক দফায় কিল-ঘুষি মারার চেষ্টা
করে। তারপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ
করে।
ওই প্রত্যক্ষদর্শী আরও জানান,
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে
পুলিশ এসে পৌঁছায়। এরপর বিচারপতি মানিক
তার ওপর হামলার চেষ্টার কথা জানান।
এর আগে, ২০১২ সালের ২৭ জুন
গ্রেটার লন্ডনের ডেগেনহাম
এলাকার গেইল স্ট্রিটে বাড়ির সামনে
একইভাবে হামলার শিকার হয়েছিলেন
বিচারপতি মানিক। অজ্ঞাতপরিচয়
কয়েকজন যুবক ওই সময় তার মাথায়
কাগজের ফাইল দিয়ে আঘাত করে
পালিয়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত