আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

মামলায় জিতলেন সাবেক সৌদি রাজা ফাহাদের ‘গোপন স্ত্রী’

মামলায় জিতলেন সাবেক সৌদি রাজা ফাহাদের ‘গোপন স্ত্রী’

রাজা ফাহাদ ও জানান হার্ব

পরলোকগত রাজা ফাহাদের ‘গোপন’ স্ত্রী
‘জানান হার্ব’ ক্ষতিপূরণের মামলা জয়ী
হয়েছেন। ব্রিটিশ আদালত এক কোটি ২৩ লাখ
পাউণ্ড সমপরিমাণ অর্থ এবং লন্ডনের
কেন্দ্রস্থলে এক কোটি পাউন্ড মূল্যের দু’টি
ফ্ল্যাট হার্বকে দেয়ার রায় দিয়েছে।
ফাহাদের ছেলে প্রিন্স আবদুল আজিজের
বিরুদ্ধে এ রায় দিয়েছেন লন্ডনের
হাইকোর্টের বিচারপতি পিটার স্মিথ।
আজীবন খোরপোশ দেবেন বলে রাজা ফাহাদ
যে প্রতিশ্রুতি দিয়েছিলেন হার্বের সঙ্গে
তা রক্ষা করার চুক্তি করেছিলেন প্রিন্স
আবদুল আজিজ। আদালতে পেশ করা হার্বের
এ আর্জি মেনে নিয়েছে লন্ডন হাইকোর্ট।
লন্ডন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল
করার জন্য প্রিন্স আবদুল আজিজকে ২৮
দিনের সময় দেয়া হয়েছে।
ফিলিস্তিনের খ্রিস্টান পরিবারে
জন্মগ্রহণকারী ৬৮ বছর বয়সী হার্ব বর্তমানে
ব্রিটিশ নাগরিক। ১৯৬৮ সালে ১৯ বছর বয়সী
‘জানান হার্ব’কে গোপনে বিয়ে করেছিলেন
তৎকালীন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স
ফাহাদ। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ
করেছিলেন হার্ব।
রাজা ফাহাদের পরিবার এ বিয়ে মেনে না
নেয়ায় ১৯৭০ সালে ফাহাদের ভাইয়ের
নির্দেশে সৌদি আরব ছাড়তে হয়েছিল
‘জানান হার্ব’কে। সৌদি আরব ত্যাগ করতে
হার্বকে মাত্র দু’ঘণ্টা সময় দেয়া হয়েছিল।
পরে ‘জানান হার্বের’ ব্যক্তিগত মালপত্র
বৈরুতের সৌদি দূতাবাসের ঠিকানায়
পাঠিয়ে দেয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত