আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

জাতীয় নিরাপত্তা হুমকির মুখে- খালেদা জিয়া

জাতীয় নিরাপত্তা হুমকির মুখে- খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া বলেছেন, ‘আজ দেশে এক
নব্য স্বৈরাচার ক্ষমতায় বসে আছে। দেশে
আজ গণতন্ত্র নেই, মানবাধিকার, মৌলিক
অধিকার ধূলায় লুণ্ঠিত। মানুষের ভোটের
অধিকার হরণকারী বর্তমান সরকার গায়ের
জোরে তাদের অপশাসন বজায় রেখেছে।
জনগণের ম্যান্ডেট ছাড়া দেশ
পরিচালনাকারী এ সরকারের শাসনামলে
আজ শুধুই গণতন্ত্র ও মানুষের
অধিকারগুলোই বিপন্ন হয়ে পড়েনি-জাতীয়
নিরাপত্তাও হুমকির সম্মুক্ষীণ হয়ে
পড়েছে। আগ্রাসী শক্তির আগ্রাসী
হুমকির মুখে রয়েছে প্রিয় মাতৃভূমি
বাংলাদেশ। জাতির এই সঙ্কটের মুহূর্তে
মজলুম জননেতা মওলানা ভাসানীর
প্রদর্শিত পথই দেশের মানুষকে শক্তি ও
সাহস যোগাবে অশুভ শক্তির বিরুদ্ধে দৃঢ়
অবস্থান নিতে এবং অপশাসন,
অপরাজনীতিকে জনগণের ইচ্ছাধীনে
পরাস্ত করতে।’
সোমবার গণমাধ্যমে পাঠানো এক
বিবৃতিতে এসব কথা বলেছেন যুক্তরাজ্য
সফররত বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া। মাওলানা আব্দুল হামিদ
খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী
উপলক্ষে এ বিবৃতি পাঠিয়েছেন তিনি।
বিবৃতিতে আব্দুল হামিদ খান ভাসানী
সম্পর্কে বলা হয়েছে, ‘জাতীয় নেতা
মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির
প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও তার রুহের
মাগফেরাত কামনা করি। মওলানা
ভাসানী- যাকে মজলুম জননেতা হিসেবে
মানুষ জানেন, তিনি ছিলেন আমাদের
জাতীয় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এবং
দেশে জাতীয় সঙ্কটে মুক্তির দিশারী।
সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, উপনিবেশবাদ
বিরোধী দীর্ঘ সংগ্রামে তিনি
জীবদ্দশায় আপোষহীন নেতৃত্ব দিয়েছেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে
উপমহাদেশের নিপীড়িত-নির্যাতিত কৃষক-
শ্রমিক মেহনতি মজলুম জনগণের ন্যায্য
অধিকার আদায়ের সংগ্রামে শোষকের
বিরুদ্ধে মওলানা ভাসানী নির্ভিক ও
বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।’
খালেদা আরো বলেছেন, ‘পাকিস্তানি
গণবিরোধী দুঃশাসনের বিরুদ্ধে তিনি
সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং
৫০ দশকেই উপলব্ধি করতে পেরেছিলেন
যে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের
আত্মনিয়ন্ত্রণাধিকার, স্বাধীকার এবং
এক পর্যায়ে স্বাধীনতা ছাড়া কোনো
বিকল্প নেই। বাংলাদেশের মহান
মুক্তিযুদ্ধে তিনি জাতীয় উপদেষ্টা
পরিষদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করেছেন এবং স্বাধীন বাংলাদেশের
অভ্যুদয়ের পর স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা
তথা গণতন্ত্র, মৌলিক-মানবাধিকার সহ
মানুষের অধিকার প্রতিষ্ঠা প্রশ্নেও
কোনো আপস করেননি।’


শেয়ার করুন

পাঠকের মতামত