আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ব্রিটেনে মুসলিমবিরোধী অপরাধ বেড়েছে

ব্রিটেনে মুসলিমবিরোধী অপরাধ বেড়েছে

একটি পর্যবেক্ষণ সংস্থার মতে, আইএসের উত্থানের পর লন্ডনে মুসলিমবিরোধী অপরাধ বৃদ্ধি পেয়েছে। টেল মামা নামে একটি দাতব্য সংস্থার কর্মকর্তা ফিয়াজ মিঘাল আনাদলু সংবাদ সংস্থাকে জানান, আইএস কর্তৃক শিরোচ্ছেদের ভিডিও প্রকাশের পর প্রকাশ্যে ও অপ্রকাশ্যে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছেন। ধর্মীয়, গোষ্ঠীগত বা জাতিগত অপরাধ বিষয়ে যুক্তরাজ্যে মুসলিমবিরোধী কাজের তথ্য সংগ্রহ করে টেল মামা নামে এ সংস্থা।মিঘাল বলেন, মুসলিমদের বিরুদ্ধে মৌখিক নির্যাতনে বুঝা যায় যে, আইএস সম্পর্কিত ধারণা যুক্তরাজ্যে মুসলিমবিরোধী ঘৃণা উসকে দিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে, মুসলিম মহিলারা বাজার করতে যাওয়ার সময় তাদের তিরস্কার করে বলা হয়, আমরা কেন তোমাদের শিরোচ্ছেদ করি না? আরেকটি ঘটনায় দুর্বৃত্তরা এক মুসলিম মহিলাকে উদ্দেশ করে বলে, তোমার মাথাটি মেঝের ওপর বেশি ভালো লাগবে।মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ করে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে সার্বিকভাবে এ অপরাধের সংখ্যা বেড়েছে।মিঘাল বলেন, দক্ষিণ-পূর্ব লন্ডনে ব্রিটিশ সৈন্য লি রিগবি নিহতের পর মুসলিমবিরোধী অপরাধ বাড়লেও তা কমে এসেছে বলে পুলিশ জানালেও টেল মামার গবেষণায় দেখা গেছে, সার্বিকভাবে অপরাধ বৃদ্ধি পেয়েছে। টেল মামা জানায়, মেট্রোপলিটন পুলিশ প্রকাশিত তথ্য অনুযায়ী, লি নিহত হওয়ার আগে ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত গড়ে প্রতি মাসে ২৮টি মুসলিমবিরোধী অপরাধ ঘটেছে। কিন্তু তার পরবর্তী বছর ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের মার্চে দেখা যায়, এ অপরাধ ৬৬ শতাংশ বেড়েছে।টেল মামা জানায়, বার্মিংহামের তথাকথিত ট্রজান হর্স কেলেঙ্কারি, গাজা-ইসরাইল সঙ্ঘাত এবং আইএসের কার্যক্রমে মুসলিমবিরোধী আক্রমণ বেড়েছে।স্কটল্যান্ডের সাবেক সমাজকর্মবিষয়ক প্রধান পরিদর্শক অধ্যাপক অ্যালেক্সিস জাইর রিপোর্ট মতে, রটারহামে শিশু নির্যাতনের রিপোর্টের পর ২০১৪ সালে মুসলিমবিরোধী পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। অতি ডানপন্থীরা ঘটনাটিকে মুসলিম ইস্যুতে পরিণত করে। মিঘাল আরো বলেন, এটা স্পষ্ট যে ২০১৪ সালে মুসলিমবিরোধী অপরাধ কমেনি। বরং এটা বেড়েছে।যুক্তরাজ্যের টিসাইড বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানে প্রকাশ, মুসলিম মহিলারা অব্যাহতভাবে মুসলিমবিরোধী অপরাধের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত