আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

যুক্তরাজ্যের ফ্লাইট চলাচল বিঘ্নিত

যুক্তরাজ্যের ফ্লাইট চলাচল বিঘ্নিত

কারিগরি ত্রুটির কারণে যুক্তরাজ্যের আকাশসীমায় ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার বেশ কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস (এনএটিএস) বলছে, কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে। তবে এরপরও ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।

ফ্লাইট পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে শুরুতে এয়ার ট্রাফিক কন্ট্রোল এজেন্সিকে উড়োজাহাজের চলাচল সীমিত করতে হয়। এ সময় স্বয়ংক্রিয় ব্যবস্থার পরিবর্তে ম্যানুয়ালি পরিচালনা করায় ফ্লাইট বিলম্ব ও কোনো কোনো ফ্লাইট বাতিল করতে হয়।

এনএটিএসের অপারেশনস পরিচালক জুলিয়েট কেনেডি ওয়েবসাইটে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ বিকেলের আগে ত্রুটি ঠিক করা হয়েছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। আমরা পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনতে এয়ারলাইনস ও বিমানবন্দরগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব। আমাদের প্রথম অগ্রাধিকার হলো নিরাপত্তা, যা ঘটেছে আমরা তার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করব।’

ব্রিটিশ পরিবহনমন্ত্রী মার্ক হারপার বলেছেন, তিনি ফ্লাইট পরিচালনা ও যাত্রীদের সহায়তা করার জন্য এনএটিএসের সঙ্গে কাজ করছেন।

আইরিশ এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারনাভ আয়ারল্যান্ড এর আগে বলেছিল, ব্রিটেনে সরকারি ছুটির সময় ফ্লাইট পরিচালনায় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফ্লাইট যুক্তরাজ্যের আকাশসীমায় দেরিতে চলছে।

পশ্চিম ইউরোপের ব্যস্ততম লন্ডনের হিথরো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, আগামী কয়েক দিনও ফ্লাইট চলাচলের সময়সূচি উল্লেখযোগ্যভাবে ব্যাহত হবে। তিনি বলেন, ‘আমরা যাত্রীদের ফ্লাইট চালু আছে কি না, নিশ্চিত হয়ে বিমানবন্দরে আসতে বলছি। যাদের যাত্রা দেরি হচ্ছে, তাদের সহায়তা করার জন্য একটি দল কঠোর পরিশ্রম করছে।’

ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, তাদের ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। সময়সূচিতে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ হচ্ছে। অন্যদিকে রায়ানএয়ারসহ অন্যান্য এয়ারলাইনস বলেছে, যুক্তরাজ্যে কিছু ফ্লাইটের আসা-যাওয়া বিলম্বিত বা বাতিল হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত