আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

মায়ের গর্ভেও হাসে বৃটেনের এক শিশু।

মায়ের গর্ভেও হাসে বৃটেনের এক শিশু।

এ এক বিরল দৃশ্য! নৈস্বর্গিকও বলা যায়। পৃথিবীর আলো দেখার আগেই তার হাসি যেন আর ধরছে না। মাতৃজঠরে শিশুর এমন হাসি আগে দেখা কখনো দেখা যায়নি।তাই তাকে বৃটেনের সবচেয়ে সুখি শিশুই বলা হচ্ছে। মাতৃজঠরেই সন্তানের এমন হাসি দেখে, স্তম্ভিত হয়ে যান মা-বাবাও।সন্তান প্রসবের ঠিক আগে শিশু সুস্থ আছে কি না জানতে, রুটিন স্ক্যান করান অ্যামি ক্রেগ। স্ক্যান রিপোর্ট হাতে পেয়ে তারা হতবাক হয়ে যান। এমনকি এমন বিরল দৃশ্যে বাকরুদ্ধ হয়ে যান চিকিত্ককরাও। স্ক্যানে দেখা যায়, মাতৃজঠরেই হাসছে তার সন্তান। সে হাসি যেন ধরছে না। বেশ মজা!মাতৃজঠরে শিশুর এমন হাসি দেখে তো আনন্দে আত্মহারা বৃটেনের দম্পতি লেইটন হারগ্রিভস ও অ্যামি ক্রেগ। এর কয়েক দিন পরেই অ্যামি জন্ম দেন সেই ফুটফুটে পুত্র সন্তানের। সন্তানের নাম দিয়েছেন টাইনি লিও হারগ্রিভস।আশ্চর্যের বিষয়, পৃথিবীর আলোও লিও হাসতে হাসতেই দেখেছে। তার হাসি কখনোই থামে না। সদা হাস্যময় সেই মুখের পরিবর্তন নেই ঘুমের সময়ও।বছর চব্বিশের অ্যামির কথায়, ‘লেইটন আর আমি তো তাজ্জব হয়ে গিয়েছিলাম। এমনকি অন্যান্য লোকও এই স্ক্যানচিত্র দেখে হতবাক! এরপর যখন ওকে প্রসব করলাম, তখনও হাসছিল। ঘুমের মধ্যেও হাসে।ইতিমধ্যেই বৃটেনের সবচেয়ে সুখি শিশুর তকমা পেয়ে গিয়েছে লিও।শিশুটির বাবা লেইটনের কথায়, ‘আমি আর অ্যামি যখন লিও-কে নিয়ে পার্কে বেড়াতে যাচ্ছি, সবাই মুগ্ধ হয়ে দেখছে লিওকে। সবার একটাই বক্তব্য, এত সুন্দর শিশু তারা আগে দেখেননি।’এদিকে সদ্যাহাস্যময় লিও-কে বিজ্ঞাপনের জন্য পেতে হামলে পড়েছে বিভিন্ন সংস্থা। সব কোম্পানিরই একটাই দাবি, এই হাসিমুখ তাদের পণ্যের বিজ্ঞাপনে একবার অন্তত দেখালেই হবে। আর কিচ্ছু চাই না।লিও যে হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন, সেই হাসপাতালের প্রধান চিকিৎসক ল্যান্সের কথায়, “অ্যামি-র সন্তানের মতো হাসি আমরা আগে কখনো দেখিনি। একথা নির্দ্বিধায় বলা যায়।”

শেয়ার করুন

পাঠকের মতামত