আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

বৃটেনের কার্ডিফে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চ্যালসের ৬৬তম জন্মদিন উদযাপন

বৃটেনের কার্ডিফে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চ্যালসের ৬৬তম জন্মদিন উদযাপন

ইউকে’র ৪টি ক্যাপিটাল সিটির মত গত ১৫ নভেম্বর ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী কার্ডিফ ক্যাসল ও লর্ড মেয়র ম্যানসন হাউসে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চ্যালসের ৬৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।২১বার তপধ্বনির মাধ্যমে শুরু হওয়া রাজপরিবারের এই অনুষ্ঠানে বৃটেন ও ওয়েলসের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কার্ডিফের লর্ড মেয়র রাইট অনারেবল মার্গেট জোনস ও লর্ড লু টানেন্ট, ড: পিটার বেক জন্মদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।সমাপনী বক্তব্যে লেফট কর্ণেল ফ্রাঙ্ক উহাইটিং মুসলিম কমিউনিটি থেকে নব প্রজন্মের সন্তানদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহবান জানান।রাজপরিবারের এই মহতি অনুষ্ঠানে বাঙ্গালী কমিউনিটির মধ্যে নিউপোর্ট সিটি কাউন্সিলার মাজেদ রহমান, শাহ পরান মসজিদ কমিটির চেয়ারম্যান কমিউনিটি লিডার শেখ মো: তাহির উল্লাহ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী, কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুর আহমদ, শাহ মো: শফি কাদির, ফখরুল ইসলাম, এম এ রউফ, রুহুল আমিন, সিতাব আলী, বেলাল মিয়া, রকিব মনসুরসহ মুসলিম কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মুসলিম কমিউনিটি’র জন্য ম্যানসন হাউসে নামাজের সুব্যবস্থা করা হয়। এবং নামাজ পরিচালনা করেন আর্মি’র চ্যাপলিন আলী ওমর।রাজপরিবারের এই অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা প্রিন্স চ্যালসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত