আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

বছরের সবচেয়ে প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশি নাদিয়া

বছরের সবচেয়ে প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশি নাদিয়া

বিলেতি রীতির বিয়ের কেক বানিয়ে ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ প্রতিযোগিতার শিরোপাজয়ী নাদিয়া হোসেইনের মাথায় উঠল আরেকটি মুকুট। বছরের সবচেয়ে প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশির পদক জিতেছেন তিনি।

যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির সাফল্য উদ্যাপনে গত মঙ্গলবার পঞ্চমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনস্পিরেশন (বিবিপিআই) তালিকা প্রকাশ করা হয়। প্রভাবশালী ১০০ জনের এই তালিকায় সবার ওপরে ছিলেন নাদিয়া।

লন্ডন সিটি হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় উদ্যোক্তা, সমাজকর্মী, রাজনীতিক, শিল্পী-সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য করণ বিলিমোরিয়া, এমপি এ্যানে মেইন, পল স্কালি, স্যার কিয়ের স্ট্যারমার, কারেন বাক, রোনি ক্যাম্পবেল, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলির (জিএলএ) সদস্য মুরাদ কোরেশি, চ্যারিটি সংস্থা হিউম্যান আপিলের প্রধান নির্বাহী ওথমান মকবেল, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যে নিজ নিজ ক্ষেত্রে সফল এবং মূলধারায় সাফল্য অর্জন করেছেন এমন ব্রিটিশ বাংলাদেশিদের কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর এই তালিকা প্রকাশ করে বিবিপাওয়ার। এ বছর ফ্রেন্ডস অব বিবিপিআই সম্মানে ভূষিত করা হয় সাটন অ্যান্ড চিম এর কনজারভেটিভ এমপি পল স্কালি ও ওয়েস্টমিনস্টার নর্থের লেবার দলীয় এমপি কারেন বাককে। তাঁদের হাতে পদক তুলে দেন বিবিপিআইয়ের বিচারক প্যানেলের সদস্য সৈয়দ নাহাস পাশা ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান।

এবারই প্রথম বিবিপিআই ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা প্রভাবশালী ব্রিটিশ-বাংলাদেশিদের পরিচিতি ও তাদের কাজের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে এতে।

তালিকায় শীর্ষে থাকা নাদিয়ার জন্ম ব্রিটেনেই। সিলেটের বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামের জমির আলী ও আসমা বেগমের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে তৃতীয় তিনি। লন্ডন থেকে ৪০ মাইল দূরে লুটন শহরে শৈশব কাটলেও স্বামী আবদাল হোসেইন আর সন্তানদের নিয়ে এখন থাকেন উত্তর ইংল্যান্ডের লিডসে।

গত বছর ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ প্রতিযোগিতায় তাঁর কৃতিত্বের প্রশংসা ঝরেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখেও। অনুষ্ঠানে ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনস্পিরেশন ফাউন্ডেশন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিবিপিআইয়ের প্রতিষ্ঠাতা আব্দাল উল্লাহ।

শেয়ার করুন

পাঠকের মতামত