আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

লন্ডনে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাই দন্ডিত

লন্ডনে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাই দন্ডিত

ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। স্টেপনি এলাকার ডাকেট স্ট্রীটের টাইমোর হাউসের বাসিন্দা ৩৬ বছর বয়সী রুহেল আহমেদ হত্যার দায়ে ছোট ভাই জুহেল আহমেদকে অন্তত ১২ বছর সাজা ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে। জুহেলের বয়স ৩০ বছর। ওল্ডবেইলি আদালত এ রায় দিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বড় ভাই রুহেলকে হত্যা করে তার বেডরুমে ফেলে রাখেন ছোট ভাই জুহেল। প্রায় এক সপ্তাহ পরে বেডরুম থেকে রুহেলের মৃতদেহ উদ্ধার করা হয়। গত বছর আগষ্টের শেষ সপ্তাহে অন্তত ২৮ আগষ্টের দিকে রুহেলকে হত্যা করা হয় বলে ধারণা করা হয়। এর প্রায় এক সপ্তাহ পরে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে পুলিশ এবং এম্বুলেন্স ডাকা হয়। পুলিশ ও এম্বুলেন্স গিয়ে বেডরুম থেকে রুহেলের মৃতদেহ উদ্ধার করে। ৫ সেপ্টেম্বর পপলার মার্চুয়ারীতে মরদেহের পোস্ট মর্টেম সম্পন্ন হয়। তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে পোস্ট মর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়। রুহেল হত্যা সঙ্গে তার ভাই জুহেল সম্পৃক্ত থাকতে পারে বলে তাদের পরিবারের সদস্যরাও সন্দেহ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আদালতের শুনানিতে বলা হয়েছে, জুহেল ও রুহেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি যে সপ্তাহে রুহেলকে হত্যা করা হয় সেই সপ্তাহে জুহেল হাতে আহতের চিহ্ন নিয়ে হাসপাতালে গিয়েছিলেন বলেও পুলিশ প্রমাণ পায়। রুহেলের মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে জুহেলকে জিজ্ঞাসাবাদের পর ৭ সেপ্টেম্বর তাকে রুহেল হত্যার অভিযোগে অভিযুক্ত করে পুলিশ।

দীর্ঘ শুনানি শেষে শুক্রবার ওল্ডবেইলি আদালতে বড় ভাই রুহেল হত্যার দায়ে ছোট ভাই জুহেলকে যাবজ্জীজবন দ- প্রদান করেন বিচারক। জুহেলকে অন্তত ১২ বছর জেলদন্ড ভোগ করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত