আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

স্ত্রী‌কে হত‌্যার পর মরদেহ গুমের দায়ে যুক্তরাজ্যে বাংলাদেশির যাবজ্জীবন

স্ত্রী‌কে হত‌্যার পর মরদেহ গুমের দায়ে যুক্তরাজ্যে বাংলাদেশির যাবজ্জীবন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাজ্যের পূর্ব লন্ড‌নের পপলারে বাংলা‌দেশি স্ত্রী সোমা বেগমকে হত্যা ও মরদেহ গুমের দায়ে স্বামী আমিনান রহমান‌কে য‌াবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩০ এপ্রিল দুই সন্তানের সামনে ও স্ত্রীর অনলাইনের বন্ধুকে ভিডিও কলে রেখে হত্যা করেন স্বামী আমিনান রহমান। হত্যার পর গুম করার উদ্দেশ্যে মর‌দেহ স্যুটকেসে ভরে টেমস নদীতে ফেলে দেন।

হত্যার আগে স্ত্রী সোমা বেগমকে কীভাবে আমিনান রহমান প্রতারণা, নিয়ন্ত্রণ ও লাঞ্ছিত করেছেন, সে‌টি উঠে আসে লন্ড‌নের ওল্ড বেইলি কো‌র্টের শুনানিতে। সোমা বেগমের অনলাইনের বন্ধু সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ভিডিও কলের মাধ্যমে সোমার মৃত্যুর দৃশ‌্য দেখেছিলেন ব‌লে আদাল‌তে উল্লেখ করা হয়। পরে যুক্তরাজ্য পুলিশ এ ঘটনায় সাক্ষ্য দিতে আরব আমিরাত থেকে সেই বন্ধুকে লন্ডনে নিয়ে আসে।

সোমার মর‌দেহ স্যুট‌কে‌সে ঢোকানোর দৃশ‌্য এক‌টি সি‌সি‌টি‌ভি ক‌্যা‌মেরায় ধরা পড়ে। সেই সূত্র ধ‌রে ঘটনার বিস্তা‌রিত জান‌তে পা‌রে পু‌লিশ।

সোমা বেগম দুই বছ‌র বয়সী এক ছে‌লে ও দুই মা‌স বয়সী এক কন‌্যার জননী। সন্তানেরা বর্তমা‌নে ব্রিটিশ সরকা‌রের স্যোশাল সা‌র্ভিসের (সামাজিক নিরাপত্তা সেল) হেফাজ‌তে র‌য়ে‌ছে। সোমা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপ‌জেলার মামুনপুর গ্রা‌মের মৃত ঠাকুর মিয়ার মেয়ে।

২০২৩ সালের ৩০ এপ্রিল স্বামী আমিনান রহমান (৪৫) তাদের পূর্ব লন্ডনের ডকল্যান্ডের বাসায় স্ত্রী সোমা বেগমকে (২৪) হত্যা করেন। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে মরদেহ বড় স্যুটকেসে ভরে টেমস নদীতে ফেলে দেন। ওই দিনই আমিনান স্ত্রী সোমা বেগম নিখোঁজ হয়েছেন জানিয়ে পুলিশকে জানান।

পুলিশ নিখোঁজের ঘটনা তদন্ত করতে গিয়ে জানতে পারে, আমিনান তাঁর স্ত্রী সোমা বেগমকে হত্যা করে মরদেহ গুম করেছেন। হত্যাকাণ্ডের ১০ দিন পর পুলিশ টেমস নদী থেকে স্যুটকেসে থাকা মরদেহ উদ্ধার করে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত