আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

৭ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিলেন ১০২ বছরের নারী

৭ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিলেন ১০২ বছরের নারী

ছবিঃ এলএবাংলাটাইমস

বয়স তাঁর ১০২ বছর। জন্মদিনে দুঃসাহসী একটি কাজ করেছেন যুক্তরাজ্যের এক নারী। ছোট্ট একটি উড়োজাহাজ নিয়ে উড়ে যান প্রায় ৭ হাজার ফুট উঁচুতে। এরপর প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন তিনি।

সাহসী এই অভিযান শেষে দিব্যি সুস্থ আছেন ওই নারী। এখন প্রত্যাশা করছেন, তাঁকে দেখে অন্য প্রবীণেরা কর্মক্ষম থাকার প্রেরণা পাবেন।

ঘটনাটি গত রোববারের। প্রবীণ এই স্কাইডাইভারের নাম মানেত্তে বেইলি। বাড়ি পূর্ব ইংল্যান্ডের বেনহিল গ্রিন এলাকায়।

একজন সহায়তাকারীকে সঙ্গে নিয়ে ২ হাজার ১০০ মিটার বা ৬ হাজার ৯০০ ফুট উঁচু থেকে ঝাঁপ দেন তিনি। তখনকার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম।’ আরও বলেন, ‘ঝাঁপ দেওয়ার সময় চোখ বন্ধ করে ফেলেছিলাম।’

নিজের ১০২তম জন্মদিনে এমন অর্জনের পর বিবিসি রেডিওকে এই নারী বলেন, ‘যাঁরা ৮০ থেকে ৯০ বছরের দিকে এগিয়ে যাচ্ছেন, তাঁরা যাতে কাজকর্ম ছেড়ে না দেন। তাঁদের চালিয়ে যেতে হবে।’

এমন দুঃসাহসী অর্জনের ঘটনা মানেত্তের জীবনে এটাই প্রথম নয়। নিজের শততম জন্মদিনে ঘণ্টায় ২১০ কিলোমিটার গতিতে ফেরারি রেসিং কার চালিয়ে উদ্‌যাপন করেছিলেন তিনি।

এই নারী বিবিসিকে বলেন, তাঁর এক বন্ধুর ৮৫ বছর বয়সী বাবার স্কাইডাইভের গল্প শুনে এ বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। বলেন, ‘যদি ৮৫ বছরের একজন প্রবীণ ব্যক্তি এটা করতে পারেন, তাহলে আমিও পারব।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত