আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

হিলারিকে সমর্থন জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

হিলারিকে সমর্থন জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান। রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিম-বিদ্বেষী যে দৃষ্টিভঙ্গির যে প্রকাশ ঘটিয়েছেন তাতে ইসলামিক স্টেটকেই (আইএস) আরও উস্কে দেওয়া হবে বলে সতর্কও করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে প্রথম সফরে শিকাগোয় পৌঁছে খান বলেন, তিনি হিলারি ক্লিনটনের অনেক বড় ভক্ত এবং ৮ নভেম্বরের নির্বাচনে হিলারিই জিতবেন বলে আশা করছেন।

শিকাগো কাউন্সিল অন গ্লোবাল এফেয়ার্সে ২৫০ জনেরও বেশি দর্শকশ্রোতার উদ্দেশ্যে এক বক্তব্যের পর সাংবাদিকদেরকে সাদিক খান বলেন, “হিলারি যৌক্তিকভাবেই প্রেসিডেন্ট পদের দৌড়ে সবচেয়ে অভিজ্ঞ একজন প্রার্থী।”

মে মাসে লন্ডনের প্রথম মুসলিম মেয়র হওয়ার পরপরই ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের কারণে তার সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন।

বিষয়টি নিয়ে তিনি দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার শিকার হন। সাদিক খান সে সময় উদ্বেগ প্রকাশ করে টাইম ম্যাগাজিনকে বলেছিলেন, “আমি যুক্তরাষ্ট্রে যেতে চাই সেখানকার মেয়রদের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের সঙ্গে সম্পর্ক গড়তে।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমার ধর্মবিশ্বাসের কারণে সেখানে (যুক্তরাষ্ট্রে) আমাকে ঢুকতে দেওয়া হবে না।”


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত