আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লন্ডনে বর্ণবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

লন্ডনে বর্ণবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সম্প্রতি বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার ইয়ুথ ওয়ার্কার জাকারিয়া হোসেন ও ১৩ বছর বয়সী স্কুল ছাত্রীকে পুলিশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে টাওয়ার হ্যামলেটস স্ট্যান্ডআপ টু রেসিজম এবং ক্যাম্পেইন এগেইনস্ট রেসিজম এন্ড হেইট ক্রাইম সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্থরের কমিউনিটি নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক তরুন-তরুনী অংশনেয়।

গত ৮ অক্টোবর বাঙালি তরুণ জাকারিয়ার উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়টি স্থানীয় পুলিশ সদস্যদের নিষ্ঠুরতা নিয়ে কমিউনিটিতে যখন নিন্দার ঝড় বইছে তখনই সোশ্যাল মিডিয়ায় আসা আরেকটি ভিডিওচিত্র । এই দুই ঘটনায় রীতিমতো তোলপাড় তুলেছে টাওয়ার হ্যামলেটসে। দ্বিতীয় ভিডিওচিত্রে দেখা গেছে পুলিশের নির্দয় আচরণের শিকার হয়েছে মাত্র ১৩ বছর বয়সের এক কিশোরী। তাকে হাতকড়া দিয়ে মাটিতে ফেলে এক পুলিশ সদস্যের চেপে বসার চিত্রটি আসলেই অবিশ্বাস্য।
কেটলিন কিং নামের ওই কিশোরী তার জমজ বোনকে নিয়ে ওয়াপিং হাই স্কুলে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলো। সেখানে ঐ স্কুলের একটি মেয়ের সাথে তার ঝগড়া বাঁধে। এরপর পুলিশ এসে তাকে হাতকড়া পরায়। মাটিতে ফেলে চুল ধরে টেনেহিচড়ে ফুটপাত ধরে টেনে নিয়ে যায়। স্থানীয় একটি পত্রিকায় পুলিশি আচরণের এমনই বর্ণনা ছাপা হয়েছে।

এদিকে বাঙালি তরুণ জাকারিয়ার উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ভিডিও স্যোশাল মিডিয়া প্রকাশিত হওয়ার পর থেকে কমিউনিটিতে ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে একাদিক সভা সমাবেশ করেছেন কমিউনিটির মানুষ। তাদের দাবী পুলিশ বাড়া বাড়ি করেছে। তাদের শাস্তি দিতে হবে। সভায় বক্তারা জাকারিয়া হোসেনের বিরুদ্ধে পুলিশী রিপোর্ট না দেয়ার জোরদাবী জানান।
কমিউনিটি নেতা সিরাজ হক ও সিলা মার্গেট এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, জিএলএ মেম্বার উমেশ দিশাই, কাউন্সিলার রাবিনা খান, সাবেক কাউন্সিলার আবদাল উল্লাহ, কমিউনিটি নেতা রফিক উল্লাহ, কেএম আবু তাহের চৌধুরী, তরুন প্রজন্মের মধ্যে খাদিজা বেগম, হবিব মিয়া প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত