আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

লন্ডন অগ্নিকাণ্ড : পাঁচ দিন পর এক পরিবারকে জীবিত উদ্ধার

লন্ডন অগ্নিকাণ্ড : পাঁচ দিন পর এক পরিবারকে জীবিত উদ্ধার

লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের মধ্যে পাঁচজনকে নিরাপদে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পাঁচ দিন পরে সিরিয়ান পরিবারের এ পাঁচ সদস্যকে নিরাপদে জীবিত উদ্ধারকে অলৌকিক বলছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।

এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৯ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে টাওয়ারের ভিতরে আটকে পড়ে তাদের সকলেরই মৃত্যু হয়েছে।

কুদাইরের পরিবার নামে পরিচিত উদ্ধারকৃত পরিবারের মধ্যে তিনজন তরুণীও রয়েছে। পরিবারটি উন্নত জীবনের আশায় যুদ্ধাক্রান্ত সিরিয়া থেকে ব্রিটেনে পালিয়ে এসেছিলেন। পরিবারটি টাওয়ারের প্রায় মধ্যভাগের উপরের অংশে এক ফ্ল্যাটে থাকতেন। তাদের ইংরেজি ভাষা শিক্ষিকা ক্যাথেরিন লিন্ডসে পরিবারটির নিখোঁজের ব্যাপারে জানিয়েছিলেন।

এ ঘটনার তদন্ত কমিটির প্রধান মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কন্ডি এ জীবিত উদ্ধারের ঘোষণা দেন। কিন্তু উদ্ধারকৃত পরিবারের পরিচয় প্রকাশ করেননি তিনি।

গত বুধবার রাত একটার দিকে ল্যাটিমার রোডে অবস্থিতগ্রেনফেল টাওয়ারে দেশটির ইতিহাসে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত