আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

লন্ডনে বাঙালি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা

লন্ডনে বাঙালি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস নির্বাচনে কাউন্সিলর প্রার্থী।

গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে নিজের নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হন আবদুল্লাহ আল মামুন। তাঁর মাথা ফেটে রক্ত ঝরে। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। এ ঘটনা আবারও জাগিয়ে দিল টাওয়ার হ্যামলেটসের ‘নোংরা রাজনীতি’র বদনাম।

আগামী ৩ মে যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আর বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে নির্বাচন মানেই আলাদা উত্তাপ। নেতিবাচক ঘটনার কারণে এই কাউন্সিলের নির্বাচন বরাবরই খবরের শিরোনাম হয়।

মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন টাওয়ার হ্যামলেটসের স্বতন্ত্র দল অ্যাসপায়ারের প্রার্থী। লড়ছেন ওয়াপিং ওয়ার্ডে। পেশায় রেস্তোরাঁ ব্যবসায়ী মামুন এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন। বাংলাদেশে তাঁর বাড়ি কুমিল্লার লালমাই থানার ভাবকপাড়া গ্রামে।

গতকাল শনিবার রাতে আবদুল্লাহ আল মামুন  বলেন, নিজ নির্বাচনী এলাকার রিয়ারডন হাউস ভবনে ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তিনি। ভবনটির দোতলায় মুখোশধারী এক লোক পেছন থেকে তাঁর মাথায় শক্ত ধাতব বস্তু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। কোনো রকমে ভবন থেকে নেমে আসেন। আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। মিনিট দশেকের মধ্যে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। স্থানীয় রয়্যাল লন্ডন হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। গতকাল ভোরে তিনি বাসায় ফেরেন। মামুন জানান, তাঁর মাথায় ১১টি সেলাই দিতে হয়েছে।

এই কাউন্সিলর প্রার্থী বলেন, কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই। নির্বাচনী প্রচারকাজ থেকে বিরত রাখতে এই হামলা হয়েছে বলে তিনি মনে করেন। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত এক লোক তাঁকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে হুমকি দিয়েছিল বলে দাবি করেন তিনি।

অ্যাসপায়ার দলের মেয়র প্রার্থী আবুল মনসুর অহিদ আহমদ গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, যারা হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এমন আচরণ কোনোভাবে কাম্য নয়। অহিদ আহমদ জানান, তিনি স্থানীয় পুলিশপ্রধান ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ঘটনার দ্রুত বিচারের পাশাপাশি তাঁর দলের কাউন্সিলর প্রার্থীদের নিরাপত্তা চেয়েছেন।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত