আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

লন্ডনে বিক্ষোভের মুখে মোদি

লন্ডনে বিক্ষোভের মুখে মোদি

কাশ্মীরের কাঠুয়ায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে  বিদেশের মাটিতেও। এই ইস্যুতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখোমুখি হলেন। লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারের সামনে মোদির বিরুদ্ধে স্লোগান দিলেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার রাতে সুইডেন থেকে যুক্তরাজ্যে আসেন মোদি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। খবর পশ্চিমবঙ্গ দৈনিক আনন্দবাজার পত্রিকা।

বুধবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র বাসভবনে তার সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডাউনিং স্ট্রিটে মোদিকে অভ্যর্থনা ও বৈশাখীর শুভেচ্ছা জানাতে অনেকে আসলেও এসময়  কাশ্মীরের কাঠুয়ায়  নির্যাতিতার ছবিসহ অনেককে বিক্ষোভ করতে দেখা গেছে।  সেই ছবির নিচে স্পষ্টই লেখা রয়েছে, প্রধানমন্ত্রীর দলের নেতারা ওই ঘটনায় অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছেন। পরে ওয়েস্টমিনস্টারে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

তার আগেই পার্লামেন্ট স্কোয়ার এবং ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালের সামনে শুরু হয় বিক্ষোভ।  কাশ্মীরের নির্যাতিতার সুবিচার ও নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়।

উল্লেখ্য,  আট বছরের  কন্যা শিশু আসিফা বানুকে চলতি বছরের জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামে এক সপ্তাহ ধরে আটকে রেখে ধর্ষণ করার পর হত্যা করা হয়।

এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত