আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসের বুকে চোখ ধাঁধানো বাংলাদেশ ডে প্যারেড

লস এঞ্জেলেসের বুকে চোখ ধাঁধানো বাংলাদেশ ডে প্যারেড

গত ২৯ শে মার্চ ২০১৫ শেষ হল বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল । স্মরণ কালের ইতিহাসে
সবচেয়ে বড় আকারের বাংলাদেশ ডে প্যারেড দেখলো লস এঞ্জেলেস বাসী । এটি বাফলা'র ৯ম
বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভাল । উদ্ভোধন হয় গত ২৮শে মার্চ ২০১৫ তারিখে।  মূল বাংলাদেশ
ডে প্যারেড শুরু হয় ২৯ শে মার্চ বিকাল ২.৩০ মিনিটে । ব্যাপক পরিমান সাধারণ বাংলাদেশী এতে
অংশগ্রহণ করে। সবাই বাহারি ও বিচিত্র রঙের পোশাক পরেছিল ।

অনেকের হাতে বিভিন্ন লেখা ও ছবি সম্বলিত ব্যানার , বড়বড় সাইজের বাংলাদেশ ও আমেরিকার পাতাকা ছিল।  এ সময় ব্যাস্ততম সড়ক ভার্মন্ড ও থার্ড ষ্ট্রিট বন্ধ থাকে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই
প্যারেড সাজানো হয়। বিশেষ সংকলন প্রকাশ করা হয় । অনেক বড় আকারের জাতীয় পতাকা,
ঢোল, ঘোড়ার গাড়ি,রঙিনরূপে সাজানো তিনটি ফ্লোট, ব্যান্ড পার্টি ইত্যাদি ছাড়াও অংশগ্রহণকারি
বিভিন্ন সংগঠনের নিজস্ব স্বকীয় আয়োজন ছিল উল্লেখযোগ্য। প্রায় ২২টির উপর সংগঠন নিয়ে প্যারেড
করলো বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)। ঢোলক বাজিয়ে প্যারেডের যাত্রা
শুরু হয়। বিশেষ করে, উড়োজাহাজের মাধ্যমে আকাশের বুকে বাংলাদেশ ডে কে স্বাগত জানানো
ছিল চমকে দেবার মত। বাংলাদেশ ডে প্যারেড ২০১৫, ফেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস ব্যানার নিয়ে
চক্কর দেয়।


বাংলাদেশ প্যারেড মার্শাল হিসেবে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব জনাব শাইখ সিরাজ।
অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চিফ গেস্ট সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হারব জে ওয়েসন ও গ্র্যান্ড
স্পন্সার মোয়াজ্জেম হোসেন চৌধুরী। বাফলার এ প্যারেডে বৃহত্তর সংগঠন হিসেবে ছিলো
ক্যালিফোর্নিয়া জালালাবাদ এসোসিয়েশন ও মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা। এ ছাড়া বিভিন্ন স্কুল,
সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন অংশ নেয় । অনেকে বাক্তিগত ভাবেও অংশ নেন।  এ
অনুষ্ঠান হয়ে ওঠে বাঙ্গালীর মিলন মেলায় । চতুর্দিকে ছিল উৎসবের আমেজ। সবার ব্যবহার ছিল
সৌহার্দ্য পূর্ণ। এ যেন একখন্ড বাংলাদেশ ।


আকর্ষণীয় তিনটি ফ্লোড স্পন্সার করেন, হক ফাউন্ডেশন, ওমেন্স অরগানাইজেশন এর পক্ষে ড্যানী
তৈয়ব ও গ্র্যান্ড স্পন্সার মোয়াজ্জেম হোসেন চৌধুরী। অন্যবারের মত লস এঞ্জেলেস পুলিশ
ডিপার্টমেন্টও এই প্যারেডে অংশগ্রহণ করে। আরো অংশ গ্রহন করে মিস মেক্সিকো ইউএস,
ভারগিল স্কুল ড্রামলাই, লং বিচ জুনিওর কনসার্ট ব্যান্ড , বিএনপি সহ অনেক সংগঠন।
বিকেলে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারের মূল বক্তা ছিলেন, রইস ভূইয়া। এছাড়া মূল মঞ্চে বক্তব্য
রাখেন, শাইখ সিরাজ ও রইস ভূইয়া। লস এঞ্জেলেস মেয়রের পক্ষে শাইখ সিরাজকে এ্যাওয়ার্ড
সির্টিফিকেট প্রদান করা হয়। এ সময় মোয়াজ্জেম হোসেন, বশির আহমেদ ও বিদ্যাপ্রকাশ থেকে
প্রকাশিত  বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন শাইখ সিরাজ। মঞ্চে নৃত্য ও
গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো ব্যাপক চোখে পড়ার মত। এ অনুষ্ঠানটি উপস্থাপন করেন শিল্পী
মৌসুমি বড়ুয়া। অনুষ্ঠানটি শেষ হলেও সব বাঙ্গালির মনে রঙ লেগে আছে রঙ্গিন বাঙ্গালিয়ানায়।

শেয়ার করুন

পাঠকের মতামত