আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

"কামারুজ্জামানের রায়ের প্রতিবাদে লস এঞ্জেলেসে মানব বন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।।"

আহমেদ ফয়াসাল(লস এঞ্জেলেস: বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিষ্ট্যান্ট
সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্য দ্বন্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অংগ রাজ্যের লস এঞ্জেলেসে বিক্ষোভ সমাবেশ ও বাংলাদেশ কন্সুলেটে স্মারকলিপি দেয়া হয়। আজ মংগল (April 7/15)বার স্থানীয় সময় দুপুর ৩টায় "বাংলাদেশী আমেরিকান সোসাইটি" ও "হিউম্যান রাইটস & ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ" নামক দুটি সংগঠনের শতাধিক লোক উইলশায়ার ভুলোবার্ডের উপরে অবস্থিত বাংলাদেশ কন্স্যুলেটের সম্মুখে এই মানব
বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ  করে। জনাব শামসুল আরেফিন হাসিবের পরিচালনায় অনুষ্ঠিত এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, ড: শরীফুল ইসলাম ও মাও: ফারুক আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, 'বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার ১৯৭১ সালের মিমাংশিত ইস্যুকে হাতিয়ার করে সম্পুর্ন বে-আইনী
ভাবে একের পর এক বিরোধী নেতাদের হত্যায় মেতে উঠেছে। যুদ্ধাপরাধ বিচারের নামে তারা
"আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল" গঠন করলেও এই ট্রাইব্যুনালে 'আন্তর্জাতিক' শব্দটি জুরে
দেয়া ছাড়া বিচার প্রক্রিয়ার কিছুই আন্তর্জাতিক নেই।"


তারা বলেন, 'ইতিপূর্বে অনুষ্ঠিত হেগের যুদ্ধাপরাধ বিষয়ক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের কোন বিচারক ও আইনজীবী অদ্যাবধি বাংলাদেশ সরকারের গঠিত এই আদালতকে স্বীকৃতি দেয় নি। আন্তর্জাতিক আদালত হলে আসামি পক্ষের ন্যায্য অধিকার রয়েছে আন্তর্জাতিক আইনজীবীর সহায়তা নেয়ার। কিন্তু সরকার আসামি পক্ষের ন্যয়
বিচার নিশ্চিৎ করতে কোন আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের অনুমতি দিচ্ছে না। এতেই প্রমানিত হয়
যে, সরকার সম্পুর্ন জঘন্য কায়দায় প্রতিহিংসার বশে রাজনৈতিক ভিন্নমতের দমনেই বিচারের
নামে এই ক্যাংগারু কোর্ট গঠন করে 'জুডিশিয়াল কিলিং-এর আয়োজন চুরান্ত করেছে।' তার আরো
বলেন, '১৯৭১ সালে কামারুজ্জামান মাত্র ১৮ বছরের যুবক ছিলো। এটা অসম্ভ যে একজন ১৮ বছরের
যুবকের দ্বারা কোন গণহত্যা সংঘটিত হতে পারে। তাছাড়া কামারুজ্জামান যুদ্ধকালীন সময়ে তার গ্রামের বাড়িতে অবস্থান করেছেন। যে সকল মামলায় তাকে মৃত্যুদ্বন্ড দেয়া হয়েছে সেসব মামলার স্বাক্ষিদের স্বাক্ষ্যে বৈপরীত্য ছিলো। স্বাক্ষিগণ কোর্টে যা বলেছে, মিডিয়ার সামনে সম্পুর্ন ভিন্ন কথা বলেছে। কোন মামলারই চাক্ষুষ প্রত্যাক্ষদর্শি নেই। তাই এসব মামলায় কাউকে মৃত্যুদ্বন্ড দেয়া যায় না। আমরা এই অন্যায় বিচার ঘৃনাভরে প্রত্যাক্ষাণ করছি।' সমাবেশ ও মানব বন্ধন শেষে শামসুল আরেফিন হাসিব, আব্দুল মান্নান, ড: শরীফুল ইসলাম, আহসান হাবিব আরিফ, মাও: বেলাল হোসাইন,আবু জাফর
সিদ্দিকী, হারুন অর রশীদ, আব্দুল ওয়াদুদ প্রমুখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কন্স্যুলেটের মাধ্যমে বাংলাদেশ সরকারের নিকটে স্মারকলিপি প্রদান করেন। কন্সাল জেনারেল সুলতানা লায়লা হুসেন ও কমার্শিয়াল কনসাল আব্দুল
মালেকের উপস্তিতিতে ভাই কন্সাল সিদ্দিকুর রহমান স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত