আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ধেয়ে আসছে শক্তিশালী শীতকালীন ঝড়, ভারি বৃষ্টি ও টানা তুষারপাতের শঙ্কা

ধেয়ে আসছে শক্তিশালী শীতকালীন ঝড়, ভারি বৃষ্টি ও টানা তুষারপাতের শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

একটি সম্ভাব্য শক্তিশালী উইন্টার স্ট্রম বা শীতকালীন ঝড় ধেয়ে আসছে ক্যালিফোর্নিয়ায়। বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে শনিবার রাত পর্যন্ত ঝড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি ও তুষারপাত হবে।

মঙ্গলবার বিরাজ করবে শীতল আবহাওয়া এবং রাতের বেলা ঝড়ো বাতাস বয়ে যাবে। উপত্যকা এবং ভ্যালিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ মাইল বেগে বাতাস বয়ে যাবে। পাহাড়ি এলাকা এবং এর পাদদেশে বাতাস বয়ে যাবে ঘণ্টায় ৪৫ থেকে ৭০ মাইল বেগে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস ( এনডব্লিউএস) জানায়, বুধবার থেকে শুরু হওয়া ঝড়ো বাতাসে গাছ উপড়ে যেতে পারে এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। এছাড়া ভারী বাতাসের কারণে আকাশপথে চলাচলে বিভ্রাট দেখা দিতে পারে।

ইতোমধ্যে লস এঞ্জেলেস, স্যান বার্নার্ডিনো, রিভারসাইড এবং ভেনচুরা কাউন্টিতে মঙ্গলবার বিকেলে হাই উইন্ড এবং উইন্টার স্ট্রম সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার লস এঞ্জেলেস এলাকার উপত্যকা এবং পাহাড়ে হালকা থেকে ভারি তুষারপাত হবে। ১ থেকে ৬ ইঞ্চি পরিমাণ তুষারপাত হবে। গ্রেপভাইনের ৫ ফ্রিওয়ে থেকে শুরু করে অন্যান্য সড়কে যান চলাচল ব্যহত হবে।

এনডব্লিউএস জানিয়েছে, লস এঞ্জেলেস কাউন্টি পাহাড় ও ভেনচুরা কাউন্টিতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত তুষারপাত ঘটতে পারে।

শনিবার রাত পর্যন্ত এই বৈরি আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে স্বেচ্ছাসেবক সংস্থাগুলো জানাচ্ছে, আসন্ন বৈরি আবহাওয়ায় লস এঞ্জেলেসসহ বিভিন্ন বড় শহরের গৃহহীনদের শোচনীয় অবস্থায় পরতে হবে।

গৃহহীনদের জন্য ইতোমধ্যে কম্বল এবং জ্যাকেট বিতরণ করা শুরু করেছে বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবক দল। তাঁরা জানান, আশ্রয়কেন্দ্রে সকল গৃহহীন থাকার মতো পর্যাপ্ত স্থান নেই।

ল্যাংকাস্টার ইউনাইটেড মেথোডিস্ট চার্চের স্বেচ্ছাসেবক গ্লেনি উইকবার্ন জানান, আরও অনেক কিছুই করা প্রয়োজন অসহায় গৃহহীনদের জন্য। আমরা সাধ্যমতো কাজ করে যাওয়ার চেষ্টা করছি।

অনেক গৃহহীনই জানিয়েছেন যে অ্যান্টিলোপ ভ্যালির বৈরি আবহাওয়ায় অনেক বন্ধুকেই রাস্তায় মরতে দেখেছেন।

গৃহহীন রবার্ট হাল জানান, প্রতিকূল পরিবেশে টিকে থাকা বেশ কষ্টের হয়ে যায়। আমি এমন অনেককেই চিনি যারা প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে মারা গেছেন।

চলত বছর গ্রেটার লস এঞ্জেলেস হোমলেস কাউন্ট অনুসারে দেখা গেছে, অ্যান্টিলোপ ভ্যালির গৃহহীন কমে ৪ হাজার ৫৯৮ জন হয়েছে। তবে ২০১৯ এর তুলনায় ২০২০ সালে গৃহহীন ৪৪ শতাংশ বেড়ে হয়েছিল ৪ হাজার ৭৫৫ জনে।

গৃহহীনদের অভিযোগ, অ্যান্টিলোপ ভ্যালির আশ্রয়কেন্দ্রে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ স্থান নেই। আশ্রয়কেন্দ্রগুলোতে অপেক্ষমান তালিকা রয়েছে এবং সেটি বেশ দীর্ঘ।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত