আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হারানো শিশুর ছবি ব্যবহার করে ভুয়া অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সংগ্রহ: পুলিশ

হারানো শিশুর ছবি ব্যবহার করে ভুয়া অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সংগ্রহ: পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

শিশুর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সংগ্রহের নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার হেমেট শহরের স্যান্ডারসন ও স্টেটসন এভিনিউ সংলগ্ন সড়কে কিছু ভিক্ষুকদের ট্রাফিকের মধ্যে হাঁটাচলা করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

হেমেট পুলিশ ডিপার্টমেন্ট জানায়, অভিযুক্তরা এমন একটি শিশুর ছবি ব্যবহার করে অর্থ সংগ্রহ করছিল যাকে তারা একটি সড়ক দুর্ঘটনায় মৃত বলে দাবি করছিল।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে সরে পড়ে। পরে স্থানীয় ক্যামেরার ফুটেজ দেখে তাদের গাড়ির অবস্থান শনাক্ত করে পুলিশ।

পুলিশ ১০০ ব্লক নর্থ স্যান্ডারসন এভিনিউ থেকে তাদের গাড়ি আটক করে এবং চালক মারিউস স্ট্যান ও যাত্রী মালভিনা স্ট্যানকে জিজ্ঞাসাবাদ করে। শিশুটির পরিচয় নিয়ে তাদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে।

পুলিশ তদন্ত করে জানতে পারে, অভিযুক্তরা যে ছবিটি ব্যবহার করছিল সেটি ২০১১ সালে রোমানিয়ার একটি সংবাদ প্রতিবেদনে হারিয়ে যাওয়া এক শিশুর ছবি ছিল। পরবর্তীতে জানা যায়, সেই শিশু সুস্থ অবস্থায় পাওয়া গিয়েছিল।

পুলিশ আরও জানায়, অভিযুক্তদের কাছ থেকে একাধিক পরিচয়পত্র, ইবিটি কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।

এরপর তাদের গ্রেপ্তার করে রিভারসাইড কাউন্টি জেলে পাঠানো হয় এবং ভুয়া পরিচয় দিয়ে অর্থ সংগ্রহের অভিযোগে মামলা দায়ের করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত