আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিনা খরচে লক্ষাধিক কর্মী নিয়োগ করবে কাতার

বিনা খরচে লক্ষাধিক কর্মী নিয়োগ করবে কাতার

বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির জন্য বাংলাদেশ থেকে বিনা খরচে লক্ষাধিক কর্মী নেবে কাতার। এদেরকে নেয়া হবে বেসরকারীভাবে।
সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানিয়েছেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের টিম গত ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি কাতার সফর করে।
মন্ত্রী জানান, বছরে দুই লাখ কর্মী যেতে পারবেন কাতারে। চলতি বছরের প্রথম দুই মাসে দেশটির সরকার ৫০ হাজার কর্মীর ভিসার অনুমোদন দিয়েছে। আগামী ১০ মাসে আরও দেড় লাখ ভিসা আসতে পারে। এ সব কর্মীর কাতার যেতে কোন খরচ লাগবে না। তাদের ভিসাসহ অন্যান্য খরচ বহন করবে ওই দেশের জনশক্তি আমদানিকারকরা। বাংলাদেশী কর্মীদের শুধু পাসপোর্ট ও অন্যান্য বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে। উল্লেখ্য, বর্তমানে কাতার যেতে জনপ্রতি খরচ হয় দুই থেকে তিন লাখ টাকা। বিনা খরচে কাতারে জনশক্তি রফতানিতে বাংলাদেশের সত্ত্বর একটি চুক্তি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। এ উপলক্ষে আরও নয়টি আন্তর্জাতিকমানের ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণ করছে দেশটি। এছাড়া ছয়টি শহরকে নতুন করে গড়ে তোলা হবে। এতে ব্যয় হবে ১৩৪ বিলিয়ন ডলার। কাতারের আয়তন মাত্র ১১ হাজার ৫৭১ বর্গকিলোমিটার। জনসংখ্যা মাত্র ২১ লাখ। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ১০ লাখ বিদেশী কর্মী রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত