আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইসরাইল ও ফিলিস্তিনিদের পক্ষ থেকে দুই রাষ্ট্রভিত্তিক কনফেডারেশন গঠনের প্রস্তাব

ইসরাইল ও ফিলিস্তিনিদের পক্ষ থেকে দুই রাষ্ট্রভিত্তিক কনফেডারেশন গঠনের প্রস্তাব

ইসরাইল ও ফিলিস্তিনি বিশিষ্টজনেরা দুই রাষ্ট্রভিত্তিক কনফেডারেশন গঠনের একটি প্রস্তাব প্রণয়ন করেছেন। তারা আশা করছেন যে এর মাধ্যমে এক দশক ধরে থমকে থাকা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াটি অগ্রসর হওয়ার একটি পথ তৈরি হবে।

পরিকল্পনাটিতে কয়েকটি বিতর্কিত প্রস্তাব রয়েছে। দুই পক্ষের নেতাদের এমন পরিকল্পনায় কোনো সমর্থন আছে নাকি, সে বিষয়টিও পুরোপুরি পরিষ্কার নয়। তবে প্রস্তাবটি এই বিবাদটি নিয়ে আলোচনার মোড় ঠিক করতে পারে। এই সপ্তাহেই প্রস্তাবনাটি যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতিসঙ্ঘের মহাসচিবের কাছে পেশ করা হবে।

প্রস্তাবনাটিতে পশ্চিম তীরের বেশিরভাগ জায়গা, গাজা ও পূর্ব জেরুসালেম নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র তৈরির আহ্বান করা হয়েছে। এসব এলাকা ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে দখল করে নেয়।

প্রস্তাবনায় বলা হয়েছে যে, ইসরাইল ও ফিলিস্তিনের পৃথক দুটি সরকার থাকবে। নিরাপত্তা, পরিকাঠামো ও উভয় দেশের মানুষকে প্রভাবিত করে এমন বিষয়গুলোতে সরকার দুটি অত্যন্ত উচ্চ পর্যায়ে সমন্বয় করবে।

পরিকল্পনা অনুযায়ী ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে বসবাসকারী, প্রায় ৫ লাখ ইহুদি বসতি স্থাপনকারীকে সেখানে থাকার অনুমতি দেয়া হবে। সীমান্ত এলাকায় তাদের বড় বড় বসতিগুলোকে, প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করে ফিলিস্তিনের সাথে এলাকা বিনিময় করা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত