আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মৃত্যুর মিছিল বেড়েই চলেছে তুরস্ক-সিরিয়ায়

মৃত্যুর মিছিল বেড়েই চলেছে তুরস্ক-সিরিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন এবং সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ৩ হাজার ২০০ ও সরকার নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ৪১৪ জন নিহত হয়েছেন।প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনকে জীবিত উদ্ধার করেছে। মৃতের সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর অলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে এক ছেলে ও ৬২ বছর বয়সী এক নারীকে। তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হাতায় প্রদেশে মুস্তাফা নামে সাত বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।এদিকে হাতইয়ের নুরদেগী থেকে নাফিজ ইলমাজ নামে এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে উদ্ধারের আগে ১৬৩ ঘণ্টা আটকে ছিলেন দুইজনই। তুরস্কের দুর্যোগ সংস্থার মতে, বিভিন্ন সংস্থার ৩২ হাজারেরও বেশি লোক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় কাজ করছে।

এছাড়া এসব কাজে সহযোগিতা করছেন ৮ হাজার ২৯৪ আন্তর্জাতিক উদ্ধারকর্মী। তুর্কি সরকারের অনুমান অনুসারে, এই শক্তিশালী ভূমিকম্পে দেশের মোট ১২ হাজার ১৪১টি ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তা ও চিকিৎসকরা জানিয়েছেন, গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কে ২৯ হাজার ৬০৫ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৮১ জন প্রাণ হারিয়েছেন। ফলস্বরূপ, এ পর্যন্ত দুইটি দেশে মোট ৩৩ হাজার ১৮৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত