আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইকামার মেয়াদ ৫ বছর করছে সৌদি আরব

ইকামার মেয়াদ ৫ বছর করছে সৌদি আরব

সৌদি আরব সে দেশে কর্মরত বিদেশি শ্রমিকদের অবস্থানের অনুমতিপত্রের (ইকামা) মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ৫ বছর করতে যাচ্ছে।সৌদি আরবে বাংলাদেশিসহ প্রবাসীরা দীর্ঘদিন ধরে ইকামা পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সে দাবি পূরণ করতে যাচ্ছে সৌদি সরকার। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ঠিক কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে দেশটির পক্ষ থেকে জানানো হয়নি। মঙ্গলবার গালফ নিউজ এর এক খবরে এসব কথা বলা হয়েছে।

বর্তমানে দেশটিতে প্রবাসী কর্মীরা নির্দিষ্ট ফি দিয়ে এক বছরের ইকামা পান। বছর শেষ হলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তা নবায়ন করতে হয়। এভাবে বছর বছর ইকামা নবায়ন করা বেশির ভাগ শ্রমিকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। নতুন পদ্ধতি চালু হলে বিদেশি শ্রমিকরা আর্থিক ও মানসিক চাপ থেকে কিছুটা রেহাই পাবেন বলে মনে করা হচ্ছে।এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অনেক বাংলাদেশি সেখানে ভালো কাজের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।খবরে বলা হয়েছে, দেশটির পাসপোর্ট অফিস ইকামার মেয়াদ পাঁচ বছরে উন্নীত করার বিষয়সংক্রান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে।

সৌদি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় দৈনিক আল মদিনার এক খবরে বলা হয়েছে, শিগগিরই নতুন ইকামা চালু হবে।সৌদি আরবে এখন প্রায় ৯০ লাখ বিদেশি কর্মরত আছেন, তাদের অধিকাংশই এশিয়ার। বিদেশি শ্রমিকদের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ।মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব বাংলাদেশিদের অন্যতম শ্রমবাজার। একসময় দেশটিতে প্রতিবছর এক লাখ করে কর্মী যেতেন। কিন্তু ২০০৯ সাল থেকে সৌদিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানিও প্রায় বন্ধ রয়েছে। গত পাঁচ বছরে মাত্র ৪১ হাজার কর্মী গেছেন দেশটিতে।

শেয়ার করুন

পাঠকের মতামত