আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

সৌদি শ্রমবাজারে নতুন সম্ভাবনা

সৌদি শ্রমবাজারে নতুন সম্ভাবনা

বাংলাদেশী শ্রমিকদের জন্যে সৌদি শ্রমবাজার নতুন করে সম্ভাবনা সৃষ্টি করেছে বলে অভিমত জানিয়েছেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ.কে.এম শহীদুল করিম।
২০১৪ সালে সৌদি সরকার সাধারণ ক্ষমার আওতায় হাজার হাজার প্রবাসীকে বৈধ করার পাশাপাশি অসংখ্য অবৈধ শ্রমিক বিভিন্ন দেশে ফেরত পাঠিয়েছে। ফলে বর্তমানে সৌদি শ্রম-বাজারে কনষ্ট্রাকশন সহ বিভিন্ন কাজের সাধারণ শ্রমিকের প্রচুর চাহিদা সৃষ্টি হয়েছে। তাছাড়া সৌদি সরকার দীর্ঘ মেয়াদী ব্যাপক উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। তাই শ্রমশক্তির চাহিদা এখানে প্রচুর। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ.কে.এম শহীদুল করিম বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে খুবই চমৎকার। খুব শীঘ্র বাংলাদেশের জন্যে শ্রম-বাজার পুরোপুরি উম্মুক্ত হবে বলে আশাবাদ জানান তিনি। তিনি আরো বলেন, মাননীয়া প্রধানমন্ত্রী ২০০৯ সালে সৌদি আরব সফর করেন। এর ধারাবাহিকতায় শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং পররাষ্টমন্ত্রী বারবার সৌদি আরবে আসেন এবং প্রবাসীদের সমস্যা নিরসনে চেষ্টা চালান। এরই ফলশ্রুতিতে ২০১৪ সালে প্রায় ৮ লক্ষ বাংলাদেশী ইকামা ট্রান্সপার সহ বৈদতা অর্জন করে। সেই সময় দেশে ফেরত যেতে ইচ্ছুক হাজার হাজার বাংলাদেশী দেশে যেতে সক্ষম হয়। কনসাল জেনারেল আশাবাদ ব্যাক্ত করে বলেন, শীঘ্রই শ্রম বাজার খুলে যাবে এবং বাংলাদেশ থেকে প্রচুর শ্রম-শক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।
সৌদি আরব প্রবাসী হাজী রহিম উল্যাহ এমপি, যিনি বর্তমান সংসদে ফেনী-৩ আসন থেকে নির্বাচিত সাংসাদ, সম্প্রতি সৌদি আরব সফর কালে এক সাক্ষাৎকারে জানান তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌদি শ্রম-বাজার বিষয়ে ঘটিষ্ট যোগাযোগ রাখছেন এবং তিনি আশাবাদী আগামী ২/৩ মাসের মধ্যে সৌদি শ্রমবাজার পুরোপুরি খুলে যাবে বাংলাদেশের জন্যে। বাংলাদেশী শ্রমিকদের এদেশে কাজের প্রচুর সুনাম আছে বলেও তিনি উল্লেখ করেন।
সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবাসায়ী আলহাজ্জ আবদুর রহমান সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশী শ্রমিক ঠিক মতো না পাওয়া তাঁদের ব্যবসা বাধাগ্রস্থ হচ্ছে। সৌদি শ্রমবাজারে বাংলাদেশীদের জন্যে দ্রুত উম্মুক্ত করার ব্যাপারে সরকারি উদ্যোগের দাবী জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত