আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যামাইকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত। আরো দুই জন আহত হয়েছে।

আহত একজনের বাড়ি সিলেটে। তবে তার নাম জানা যায় নি।

স্থানীয় সময় সোমবার ভোররাত সাড়ে ৪টায় শাহেদ উদ্দিন নিহত হন। আরো দু’জন আহত হয়েছেন।

নিহত মো. শাহেদ উদ্দিন (২৭) যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিনের ছেলে। আহতদের একজনের বয়স ২৮ তার বাড়ি সিলেট। অপরজন ২৭ বছর বয়েসী কৃষ্ণাঙ্গ।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মূখপাত্র জানিয়েছেন, রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে ভোররাত সাড়ে ৪টায় বিবাদমান দু’গ্রুপের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় শাহেদ বুকে গুলিবিদ্ধ হয় বলে পুলিশ উল্লেখ করেছে।

ঘটনার সাড়ে ৭ ঘণ্টা পর পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) কোনও দুর্বৃত্ত গ্রেফতার হয়নি। তবে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে দুর্বৃত্তদের ব্যাপারে।

এ ব্যাপারে কমিউনিটি লিডার বাশার ভূঁইয়া জানান, ঘটনায় হতভম্ব গোটা কমিউনিটি। কয়েক ঘণ্টা আগে নিহত যুবকসহ আরও অনেকে একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই মো. শাহেদসহ কয়েকজন বাসায় ফেরার আগে ওই ক্লাবে গিয়েছিলেন।

জানা গেছে, বাবা বাবর উদ্দিনের কন্সট্রাকশন ব্যবসা দেখাশোনা করতেন শাহেদ। তিনি ছিলেন ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার মৃত্যুতে প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ৫ বছর আগে একই এলাকার একটি নাইট ক্লাবের সামনে পিটিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা নজমুল ইসলামকে। ঘাতকদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। তবে এবারের ঘটনায় অস্ত্র ব্যবহার করা হয়েছে। সকলেই আশা করছেন অবিলম্বে দুর্বৃত্তরা গ্রেফতার হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মো. শাহেদের ময়না তদন্ত শেষে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এরপর নিউজার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, আহতরা জ্যামাইকা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের দুজনেরই পায়ে ও পিঠে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও উল্লেখ করেছে যে, শাহেদকে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, এ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, নিউইয়র্ক বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু এবং যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের। 

শেয়ার করুন

পাঠকের মতামত