আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সাইফুর রহমান তাঁর কর্মের জন্য গণমানুষের অন্তরে বেঁচে থাকবেন: নিউইয়র্কে স্মরণ সভায় বক্তারা

সাইফুর রহমান তাঁর কর্মের জন্য গণমানুষের অন্তরে বেঁচে থাকবেন: নিউইয়র্কে স্মরণ সভায় বক্তারা

নিউইয়র্কে মরহুম এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত এক স্মরণ সভায় বক্তাগন বলেছেন,মরহুম এম সাইফুর রহমান তাঁর ভালো কর্মের জন্য গণমানুষের অন্তরে বেঁচে থাকবেন অনন্তকাল।বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী,বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম,জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মরহুম এম সাইফুর রহমানের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

 গত ১৫ই সেপ্টেম্বর রোববার রাত নয়টায় সংগঠনের সহ সভাপতি চৌধুরী সালেহ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আহবাব চৌধুরী খোকনের সাবলীল পরিচালনায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা  বেবী নাজনিন, বিএনপি নেত্রী ফাতেমা সালাম,টাইম টিভির সিইও আবু তাহের,  যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট,সাবেক সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান জিল্লু, কমিউনিটি নেতা মনজুর আহমদ চৌধুরী,জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বদরুন নাহার খান মিতা,যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ,এবাদ চৌধুরী,বাসেত রহমান,আমানত হোসেন আমান,জাবেদ উদ্দীন, সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু, এমদাদ রহমান তরফদার ও হাফিজ শাহবাজ প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমদ,বিএনপি নেতা এম আর চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদল নেতা বুরহান উদ্দিন ও ইফতেখার আহমেদ হেলালসহ প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম বলেন,এম সাইফুর রহমান দেশের এক দূর্যোগময় মুহুর্তে দেশের অর্থনীতির হাল ধরেছিলেন এবং তাঁর দক্ষ ব্যবস্থাপনায় বাংলাদেশ তলা বিহীন জুড়ির অপবাদ গুছিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছিলো।সাইফুর রহমান অসম্ভব দেশপ্রেমিক ও বুদ্ধিমত্তার সম্পূর্ণ একজন সাহসী মানুষ ছিলেন।তাঁর বিচক্ষণতার দরুন তাঁর সময় ব্যাংক ডাকাতি,রাহাজানি ও লুটপাট হয়নি।
তিনি আরো বলেন,দেশের কোটি কোটি টাকা আজ বিদেশে পাচার হচ্ছে,লুটপাট হচ্ছে। বাংলাদেশ নামক ভূখণ্ডের প্রতিটি সেক্টরে আজ দুর্নীতির সয়লাব।যদি এম.সাইফুর রহমান আজ বেঁচে থাকতেন,তাহলে দেশের এই চরম অবস্থা হতো না।সভায় সাইফুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্কের বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদ।

শেয়ার করুন

পাঠকের মতামত