আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে ২৭ -২৯ সেপ্টেম্বর ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ বাণিজ্যমেলা

নিউইয়র্কে ২৭ -২৯ সেপ্টেম্বর ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ বাণিজ্যমেলা

আগামী ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে ‘বাংলাদেশি  ইমিগ্র্যান্ট ডে  ও বাংলাদেশ বাণিজ্য মেলা’ অনুষ্ঠিত হবে। মুক্তধারা ফাউন্ডেশনের প্রস্তাবনায় ২৫ সেপ্টেম্বরকে নিইইয়র্ক স্টেট কর্তৃক  ‘বাংলাদেশি  ইমিগ্র্যান্ট ডে’  রেজ্যুলেশন পাশ করার পর মুক্তধারা ফাউন্ডেশন ও নিউইয়র্ক স্টেট সিনেটকে ধন্যবাদ জানিয়ে ২৭ সেপ্টেম্বর  জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড । ‘বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন  প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া বাংলাদেশ ও আমেরিকার মূলধারার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।  খবর বাপসনিঊজ ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেই দিনটিকে বাংলাদেশি  ইমিগ্র্যান্ট ডে হিসেবে ঘোষণা করার জন্য এ বছর ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক স্টেট সিনেটে সিনেটর টবি এ্যান স্ট্যাভেস্কি রেজ্যুলেশন আকারে উত্থাপন করেন। উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের তিন বছরের প্রচেষ্টার পর এ বছর ২৭ ফেব্রুয়ারি প্রস্তাবটি সিনেটে রেজ্যুলেশন আকারে পাশ হয়। রেজুলেশন নম্বর ৩২২।

গত বছরের মত এবছরও এনআরবি তিনদিনব্যাপী ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’র আয়োজন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী ২৭ সেপ্টেম্বর এই মেলা উদ্বোধন করবেন। ইতিমধ্যে এফবিসিসাই-এর সভাপতি শেখ ফাহিম, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফি, বিজিএমই এর সহ-সভাপতি আরশাদ জামাল দীপু, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি ওসামা তাসির  অংশ নেবেন বলে জানা গেছে। একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক ও লেখক সুভাষ সিংহ রায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনদিনব্যাপী এই মেলায় বাংলাদেশের বিভিন্ন পণ্যসমাগ্রীর স্টল ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও তাঁর ওপর লিখিত শ্রেষ্ঠ গ্রন্থগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু সম্পর্কে প্রকাশিত বই ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত কিছু সযতœনির্বাচিত ও দুর্লভ অনেক গ্রন্থ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
তিনদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রফিকুল ইসলাম, শমী কায়সার, মাহফুজ আহমেদ, মীর সাব্বির, তনিমা হাদী ও উদীপ্ত সাহা।  অনুষ্ঠানের কোন প্রবেশ মূল নেই। সময় ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা। ২৮ ও ২৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত বাণিজ্যমেলা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

শেয়ার করুন

পাঠকের মতামত