আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে ইন্টারন্যাশনাল সীরাত কনভেনশন শনিবার

নিউইয়র্কে ইন্টারন্যাশনাল সীরাত কনভেনশন শনিবার

আমেরিকান মুসলিম সেন্টার কর্তৃক আয়োজিত আসন্ন ১২তম ইন্টারন্যাশনাল সীরাত কনভেনশন ২০১৯ উপলক্ষে নিউইয়র্কের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আয়োজক কমিটির অন্যতম সদস্য,বিশিষ্ট সংগঠক হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ পরিচালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য মাওলানা মানজুরুল কারীম,মাওলানা মুহাম্মদ ফয়সাল নওয়াজ ও মাওলানা আবুল খায়ের।

ইউনাইটেড সীরাত কনভেনশনের উদ্যোক্তা হাফেজ রফিকুল ইসলাম সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, আগামী ২১শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা থেকে রাত দশটা পর্যন্ত সুসান বি.এন্থোনী একাডেমী আই এস-২৩৮ ( ৮৮-১৫ ১৮২স্ট্রিট,জ্যামাইকা,এনওয়াই-১১৪৩২)তে অনুষ্ঠিতব্য সীরাত কনভেনশন সার্বিক ভাবে সফলতার জন্য সাংবাদিকদের মাধ্যমে কমিউনিটি সকলের সহযোগিতা কামনা করেন।এবারের সীরাত কনভেনশনের প্রতিপাদ্য হল: মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক।পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের একটি যৌথ প্রচেষ্টা। আসন্ন সীরাত কনভেনশন দু'টি পর্বে অনুষ্ঠিত হবে।প্রথম পর্ব বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে আর সেটি হবেে নতুন প্রজন্মের জন্য ইংলিশ পর্ব।আর বাদ মাগরিব হতে রাত দশটা পর্যন্ত চলবে (সাধারণ) বাংলা পর্ব।উভয় পর্বে পুরুষ ও মহিলাদের আলাদা ব্যবস্থা থাকবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফেজ রফিক বলেন, বিশ্ব নবীর বিশ্ব উম্মাত,ঐক্যবদ্ধ মুসলিম মিল্লাতের বিশ্ব শান্তি ঘোষণার মহা আয়োজনে এবার তিন হাজারের বেশী ডেলিগেটদের সুব্যবস্থা রয়েছে।কনভেনশনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট শিল্পপতি আমীর খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডঃ মুফতি মুহাম্মদ ফারহান,শায়েখ তারেক মুনাওয়ার,ডঃ মাওলানা আবুল কালাম আজাদ (লন্ডন),মির্জা আবু জাফর বেগ,মুফতি আবদুল মালেক আল মাদানী ও মাওলানা ইউসুফ আবদুল মাজিদ সহ আরো অনেক উলামায়ে কেরাম।একে অন্যকে দাওয়াত দিয়ে সাথে নিয়ে স্বপরিবারে দলে দলে রাসুলের মুহাব্বাতে সীরাত মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।

মাওলানা মানজুরুল কারীম  অনুষ্ঠিতব্য সীরাত কনভেনশন সফল করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ইসলামের দাওয়াতে আমেরিকান মুসলিম সেন্টার কর্তৃক  ইউনাইটেড সীরাত কনভেনশন একদিন মাইল ফলক হিসেবে কাজ করবে।তাই সে ক্ষেত্রে আপনারা যারা মিডিয়াতে আছেন বা কাজ করছেন, আপনাদের সকলের সহযোগিতা সবচেয়ে বেশী প্রয়োজন বলে আমরা মনে করি।তাই আমরা আশা করছি সর্বদা আপনাদের কে সাথে পাবো।আপনার যারা শতব্যস্থতার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন,সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।মহান আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে দেশ,জাতি ও কমিউনিটির কল্যাণে কাজ করার তাওফিক দান করুক।   

সংবাদ সম্মেলনে নিউইয়র্কের বেশ ক'টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত