আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিশ্বনবীর উম্মাতদের ঐক্যবদ্ধ হয়ে চলার সময় এসেছে: নিউইয়র্কে ইন্টারন্যাশনাল সীরাত কনভেনশনে বক্তারা

বিশ্বনবীর উম্মাতদের ঐক্যবদ্ধ হয়ে চলার সময় এসেছে: নিউইয়র্কে ইন্টারন্যাশনাল সীরাত কনভেনশনে বক্তারা

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে আমেরিকান মুসলিম সেন্টার কর্তৃক আয়োজিত ১২তম  সীরাত কনভেনশন  সম্পন্ন হয়েছে।এবারের সীরাত কনভেনশনের প্রতিপাদ্য বিষয়  ছিল: মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক।পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের একটি যৌথ প্রচেষ্টা।

গত ২১শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জ্যামাইকার সুসান বি.এন্থোনী একাডেমীতে শুরু হওয়া অনুষ্ঠানটি দু'টি পর্বে অনুষ্ঠিত হয়।প্রথম পর্বে তাসনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মুফতি মুহাম্মদ  আবদুল মালেক,হাফেজ রফিকুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মানজুরুল করীম এর যৌথ পরিচালনায় শুরুতে কালামে হাকীম থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আদনান ও ক্বারী সামিদ হোসাইন।নাশিদ পেশ করেন ডাক্তার আতাউল ওসমানী ও আমজাদ কোরেশী।স্বাগত বক্তব্য রাখেন সীরাত কনভেনশনের কনভেনর ও  এমএমসির প্রেসিডেন্ট সাব্বীর আহমদ। 
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথ কুইন্স প্রিসেন্ট পুলিশের এসিসটেন্ট চীপ ডেভিড ব্যারিয়ার,স্টেট সিনেটর জন ল্যু, কমিউনিটি এপ্যেয়ার্সের ডিটেকটিভ মার্ক কুস্তা,কাউন্সিলম্যান ডোনাভান জে রিসার্ড,হাফেজ জুনাইদ আহমদ আল মাদানী, আবু সাঈদ মাহফুজ,ইমাম হাফেজ আকীব আল মাদানী, ইমাম সার্জাদ ও আখতার রহমান টিপু। প্রথম পর্বটি বিকেল পাঁচটায় থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে।যা ছিল নতুন প্রজন্মের জন্য ইংলিশ পর্ব।আর বাদ মাগরিব হতে ২য় (বাংলা) পর্ব শুরু হয় চলে রাত এগারোটা পর্যন্ত।উভয় পর্বে পুরুষ ও মহিলাদের জন্য সু-ব্যবস্থা ছিল।

২য় পর্বটি রাইয়ান এহসানের তেলাওয়াতের মাধ্যমে ও আলহাজ ফারুক উদ্দিনের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক ও হাফেজ রফিকুল ইসলাম।এই পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ ফারহান,জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতীব মাওলানা আবু জাফর বেগ ও আমেরিকান মুসলিম সেন্টারের উপদেষ্টা,মাওলানা শাহজাহান সিরাজী।সীরাত কনভেনশনে প্রধান আলোচকের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন লন্ডন থেকে আগত,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড.আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এখন সময় পত্রিকার সম্পাদক কাজী সামছুল হক,রাইট কেয়ার মেডিকেল অফিসের সিইও ডাঃ মুহাম্মদ হোসাইন ইমরান এমডি, মুহাম্মদ শাহ নেওয়াজ, নজরুল ইসলাম,শাহাদত হোসাইন,খালেদ মাসুদ,নুরুল হক, আজিজুল হক, ইবরাহীম ভুঁইয়া,বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদ,বায়তুল গাফফার মসজিদের ইমাম মাওলানা মাসুক আহমদ,ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী,আবু তাহের মিয়া ও আবু তাহের ভুঁইয়া  প্রমূখ।

কনভেনশনে প্রধান আলোচক ড.আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব নবীর বিশ্ব উম্মাত,ঐক্যবদ্ধ মুসলিম মিল্লাতের বিশ্ব শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় মহা আয়োজন এই কনভেনশন।বর্তমান বিশ্বে রাসুল সাঃ প্রেমিক সকল উম্মাতকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার সময় এসেছে। কনভেনশন থেকে শিক্ষা নিয়ে বিশ্ব মানবতার নবী হযরত মুহাম্মদ (সা:) সহ অন্যান্য নবীদের আদর্শ অনুস্মরণ করে আগে নিজেকে সত্যিকার মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নবী-রাসুলগণ তাঁদের আচার-আচরণ আর ব্যবহারের গুণেই ভিন্ন ধর্মীদের মন জয় করেছিলেন। তাঁদের সেই পথ অনুস্মরণ, অনুকরণ করেই বিশ্ববাসীর কাছে ইসলামের দাওয়াতী কাজ করতে হবে।

প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক আমীর খান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে শান্তির ধর্ম ইসলামের দাওয়াত পৌছে দেয়াই মূলত: এই কনভেনশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাই ইসলামের আদর্শ সবার কাছে পৌছে দেয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বক্তারা আরো বলেন, "বিশ্বনবীর বিশ্ব উম্মাত,ঐক্যবদ্ধ মুসলিম মিল্লাত" এই শ্লোগানকে সামনে রেখে চলার সময় এসেছে।তাই ইসলামকে মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। ইসলামের শান্তির বার্তা সবার মাঝে পৌঁছৈ দিতে হবে।তিনি আরো বলেন, ইন্টারন্যাশানাল সীরাত কনভেনশন হচ্ছে জ্যামাইকার এএমসির দীর্ঘদিনের সোনালী স্বপ।পাশাপাশি উম্মাতের ঐক্যের সার্বজনীন প্লাটফর্ম। ঐক্যের ঠিকানায় পথহারা-দিশাহারা উম্মাতের সামনে সীরাত কনভেনশন উন্মোচন করবে ঐক্যের নতুন দিগন্ত।মহানবী সাঃ এর সীরাত আমব্রেলার নীচে মত পথ ভুলে সকল উম্মাত একাকার।

আমেরিকান মুসলিম সেন্টার কর্তৃক ১২তম ইউনাইটেড সীরাত কনভেনশন ২০১৯ সফল ভাবে সম্পন্ন করতে পারায় মহান রবের দরবারে শুকরিয়া আদায় করেন।পাশাপাশি কর্তৃপক্ষ কনভেনশনে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহায়তায় ছিলেন এএমসির ইমাম মাওলানা আতাউর রহমান জালালাবাদী ও ডাইরেক্টর মাওলানা মুহাম্মদ ফয়সল নওয়াজ।অনুষ্ঠান শেষে দেশ,জাতি ও বিশ্ব মুসলিমের জন্য মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও গবেষক মাওলানা ফয়সল আহমদ জালালী

শেয়ার করুন

পাঠকের মতামত