আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশী

নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশী

নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত ওজনপার্কের ৭৭স্ট্রিটের লিবার্টি আর গ্ল্যানমোরের মধ্যে খানে গত ২রা অক্টোবর বুধবার স্থানীয় সময় রাত ২টা ৫০মিনিটের সময় হেইট ক্রাইমের শিকার হন প্রবাসী বাংলাদেশী নোয়াখালী চাটখিলের তারেক আজিজ নামের এক প্রবাসী।
তারেক আজিজ তার ডিউটি পালন করতে ৭৭স্ট্রিট আর লিবার্টির কর্ণারের ইয়ামনী গ্রোসারী থেকে মাল ক্যারি করে যখন ডেলিভারি দিতে যাচ্ছিলেন,ঠিক তখনই দুই কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত পথে বাধা সৃষ্টি করে তার উপর উপর্যুপরি হামলাচালায়।দুর্বৃত্তদের আকস্মিক হামলায় মারাত্মক ভাবে আহত তিনি।তার হাউমাউ আর কান্নাকাটির শব্দ  শুনে পাশ্ববর্তী বাসার লোকজন এগিয়ে আসলে মূহুর্তের মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারা তারেক আজিজের কাছ থেকে নগদ ডলার সহ তার ব্যবহৃত বাইসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে পুলিশ আর ইমার্জেন্সি বিভাগের এম্বুলেন্স আসলে তাকে প্রাইমারি চিকিৎকসা শেষে হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে তিনি জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তবে তার মাথায় চরমভাবে আঘাত করা হয়েছে,যার দরুন প্রচুর রক্তক্ষরণ হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
উল্লেখ্য যে গত ২রা সেপ্টেম্বর ওজনপার্কের
প্বার্শবর্তী এলাকা রিচমন্ড হিল নামক স্থানে দুর্বৃত্তদের হামলায়   নিহত হন (সন্দীপের) যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিনের ছেলে শাহেদ উদ্দিন (২৭)।
এছাড়াও গেল এক মাসের ব্যবধানে একই স্থানে চার চারটি হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে।তাতে নিরীহ চারজন প্রবাসী বাংলাদেশী  হামলার শিকার হয়েছেন।

তাই ওজনপার্কে দুর্বৃত্তদের দৌরাত্ব বেড়ে যাওয়ায় কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কমিউনিটি চরম ভাবে শঙ্কিত। এহেন পরিস্থিতিতে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কমিউনিটি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।পাশাপাশি স্থানীয় প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়,তাহলে বাংলাদেশী কমিউনিটির সকল জনগণকে সাথে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্বার গতিতে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি ব্যক্ত করেন কমিউনিটি নেতৃবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত