আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নিউইয়র্কে বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএস-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএস-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কিছু সংখ্যক মেধাবী  তরুণ দ্বারা গঠিত দাতব্য সংগঠন "বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএ"র উদ্যোগে তিন গুণীজন যথাক্রমে মরহুম হেলাল উদ্দিন, রফিকুল মুরসালিন ও হাজী তাহির আলীর মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

গত ৭ই অক্টোবর সোমবার সন্ধ্যায় ওজনপার্কের ফুলকলি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ফাহিম সাকিল অপুর সাবলীল উপস্থাপনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য  বিশিষ্ট সংগঠক আনোয়ার হোসাইন, মুক্তিযোদ্ধা মোস্তাফা উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন অফ কাতারের সাবেক সভাপতি নজরুল ইসলাম,মুরব্বী আহমদ আলী মাস্টার,নিউইয়র্ক মহানগর বিএনপির  সিনিয়ার সহ সভাপতি খলকুর রহমান,কমিউনিটি এক্টিভিটস কবি আবদুন নূর,ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ,সামাজ সংগঠক সরওয়ার হোসেন,শাব্বির আহমদ ও ফয়সল আলম প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিটস মিসবাহ আবেদীন,দেলোয়ার হোসেন সুমন,সাইয়েদ হোসাইন (খালেদ),খালেদ আহমদ,বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দফতর সম্পাদক হাসান আহমদ,ট্রাস্টের সদস্য নাজির আহমেদ,মাহমুদুল হাসান,আবু জাফর,আল মামুন শাওন, মাহফুজ রহমান, শরীফ আহমেদ, আহমেদ সালমান,ওবায়দুল্লাহ রাহি,মুশফিক শানু ও দিপু।

দোয়া মাহফিলে অতিথিরা তাদের বক্তব্যে বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএর ভূঁয়সী প্রশংসা করে বলেন, উপজেলা পর্যায়ে বিভিন্ন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সংগঠনের মাধ্যমে কর্তৃপক্ষ  যে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, সত্যিই তা প্রশংসার দাবিদার। প্রবাসী অধ্যুষিত এই উপজেলার নিউইয়র্কে বসবাসরত আরো বিত্তবানরা যদি এগিয়ে আসেন,তাহলে সংগঠন অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে এবং সমাজের সুবিধা বঞ্চিত এতিম শিক্ষার্থীদের মানোন্নয়ন বিরাট ভূমিকা রাখবে।তাতে সমাজ আরো আলোকিত হবে এবং শিক্ষার হার বৃদ্ধি পাবে।
 আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নয়ন এবং মরহুমদের মাগফিরাত কামনা করে  বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওজনপার্কের আল ফুরকান মসজিদের ইমাম মাওলানা রফিক উদ্দিন।

 উল্লেখ্য যে নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার কিছু সংখ্যক উদ্যমী শিক্ষিত তরুণ সমাজের উদ্যোগে "বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএ নামক সংগঠনটি গেল কয়েক বছর যাত্রা শুরু কর তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজের হত দরিদ্র এবং এতিম শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়া।বিশেষ করে দেশে অসহায় শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহন আর অভাবী-অসহায় মানুষের সার্বিক কল্যাণে সাহায্য করা।

শেয়ার করুন

পাঠকের মতামত