আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন ৯ নভেম্বর

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন ৯ নভেম্বর

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ও মাসিক চাঁদা পরিশোধের সময়সীমা বর্ধিত করা হয়েছে। গত ১৪ অক্টোবর কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় প্রেসক্লাবের সাধারণ সদস্যদের দাবির প্রেক্ষিতে বিষয়টি  উত্থাপিত হয়।বকেয়া চাঁদা পরিশোধ এবং সাধারণ সভার সময় সীমা আরো কিছুদিন বাড়ানোর দাবি উঠে সাধারণ সদস্যদের মধ্য থেকে।সভায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সকলের সম্মতিক্রমে নতুন তারিখ চূড়ান্ত করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৬ অক্টোবরের পরিবর্তে আগামি ৯ নভেম্বর দ্বি-বার্ষিকী সাধারণ সভা ও বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ সময়-সীমা ২৫ অক্টোবর ধার্য করা হয়।পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৯ নভেম্বর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদা পরিশোধ করা যাবে ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার পর্যন্ত।
এছাড়া,কার্যনির্বাহী পরিষদের সবার মতামতের ভিত্তিতে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের উপদেষ্টা  মনজুর আহমেদ। অপর দু’জন কমিশনার হচ্ছেন আনোয়ার হোসেইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের। আগামি ৯ নভেম্বর সাধারণ সভার কার্যক্রম শেষে পরবর্তী কমিটি (২০২০-২০২১ সাল) গঠনে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন উক্ত নির্বাচন কমিশনের সদস্যগণ।
প্রেসক্লাবের সভাপতি ডা.ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর সরকার, অর্থ-সম্পাদক মমিন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু,নির্বাহি সদস্য শেখ সিরাজ ও রশীদ আহমদ। কার্যনির্বাহী পরিষদ সভা থেকে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্যকে বর্ধিত সময়-সীমার মধ্যেই বকেয়া চাঁদা পরিশোধ পূবর্ক ভোটার তালিকা হালনাগাদ ও সদস্যপদ নবায়নের তাগিদ দেয়া হয়।একই সাথে আগামি ৯ নভেম্বরের সাধারণ সভায় উপস্থিত হয়ে পরবর্তী কমিটি গঠনসহ সাধারণ সভায় নিজেদের মতামত প্রদানে সকল সদস্যকে আহ্বান জানান কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত