আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

জাকারবার্গকে হটিয়ে বিশ্বের তৃতীয় ধনী এখন ইলন মাস্ক

জাকারবার্গকে হটিয়ে বিশ্বের তৃতীয় ধনী এখন ইলন মাস্ক

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্বের তৃতীয় ধনী এখন টেসলা, স্পেসএক্স, দ্যা বোরিং কোম্পানি এবং ওপেনআই  প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় প্রথমে আছেন জেফ বেজোস, দ্বিতীয়স্থানে আছেন বিল গেটস।

ফেইসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে পিছনে ফেলে মাস্ক তৃতীয় ধনীর তালিকায় উঠে এসেছেন।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুসারে, সোমবার সম্পত্তির অঙ্কের ভিত্তিতে জাকারবার্গকে পিছনে ফেলেছেন মাস্ক। ওই দিন  জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১১১ বিলিয়ন ডলার। আর টেসলার শেয়ারের দাম ১২ শতাংশ বাড়ায় ইলন মাস্ক তাকে পিছনে ফেলে ১১৫ দশমিক ৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে।

চলতি বছর টেসলার শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। শেয়ারের দাম বাড়ায় মাস্কের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৮৭ দশমিক ‌৮ বিলিয়ন ডলার।

গত সপ্তাহেই জাকারবার্গ, জেফ বেজোসের সঙ্গে 'সেন্টি বিলিওনেয়ার' ক্লাবে যোগ দিয়েছিলেন ইলন মাস্ক। এক সপ্তাহ পরেই জাকারবার্গকে টপকে গেলেন তিনি।

জেফ বেজোস এখনো সবচেয়ে বেশি সম্পদ নিযে শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। তার পরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার।


এলএবাংলাটাইমস/ওএম 


শেয়ার করুন

পাঠকের মতামত