আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

করোনামুক্ত ট্রাম্প, শীঘ্রই নামবেন নির্বাচনী র‍্যালিতে

করোনামুক্ত ট্রাম্প, শীঘ্রই নামবেন নির্বাচনী র‍্যালিতে

ছবি: এলএবাংলাটাইমস

নিজেকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে জানিয়েছেন, শীঘ্রই বড়সড় নির্বাচনী র‍্যালিতেও নামবেন তিনি। 

রবিবার (১১ অক্টোবর) গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর চিকিৎসকেরা ট্রাম্পের দেহে করোনাভাইরাসের উপস্থিতি আর নেই বলে জানিয়েছেন। এছাড়াও তাঁর দ্বারা অন্য কারো করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নেই বলেও জানান তিনি। 

এর আগে শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানান, ট্রাম্পের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নেই। কিন্তু করোনাভাইরাস টেস্টে ট্রাম্পের নেগেটিভ এসেছে কি না, সেটি এড়িয়ে গেছেন তিনি। 

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প আরো জানান, 'আমার সর্বোচ্চ টেস্টে পাশ করেছি। এই টেস্টের মান সবচেয়ে ভালো। এবং আমি শারীরিকভাবে খুব ভালো আছি'। 

তিনি আরো বলেন, 'আমি করোনার জন্য এখন আর কোনো ওষুধ নিচ্ছি না। এই চাইনিজ ভাইরাসটি পাগলাটে। এখন আমি এর বিরুদ্ধে শারীরিকভাবেই প্রতিরোধ গড়ে তুলেছি'

তবে করোনাভাইরাসে আক্রান্ত হলে একজনের দেহে সত্যিই এন্টিবডি তৈরি হয় কি না, কিংবা হলেও সেটি কতোদিন স্থায়ী থাকে, সেই বিষয়ে বৈজ্ঞানিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

ট্রাম্পের সাম্প্রতিক সফরসূচি পর্যালোচনা করে বোঝা গেছে, নির্বাচনী প্রচারণায় ফিরতে তিনি মরিয়া হয়ে আছেন। নির্বাচনী প্রচারণার মাঠে প্রায় এক সপ্তাহ অনুপস্থিত থাকার পর সোমবার ফ্লোরিডায় র‍্যালিতে যোগ দিবেন ট্রাম্প। এরপর মঙ্গলবার যাবেন পেনিসেলভেনিয়া ও বুধবার যাবেন আইওয়া। 

এদিকে, জনমত জরিপে বেশকিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইলে ওইসব অঞ্চলের ভোটারদের আস্থা অর্জনের বিকল্প নেই ট্রাম্পের। 

ইতোমধ্যে হোয়াইট হাউজের প্রাঙ্গনে হাসপাতাল থেকে ফিরে প্রথম জনসম্মুখে এসেছেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে তাঁকে নির্বাচনী বৈতরণী পাশ করানোর আহবান জানান ট্রাম্প। 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত